অস্ট্রেলিয়া

সুপ্রিম কোর্টে ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল, ফের শুল্ক বসানোর হুঁশিয়ারি

আদালতের রায়ে অবৈধ ঘোষণা হওয়া শুল্কের বিরুদ্ধে ক্ষুব্ধ ট্রাম্প ১০ শতাংশ নতুন বৈশ্বিক ট্যারিফ আরোপের ঘোষণা দিয়েছেন। এই রায়ের ফলে অস্ট্রেলিয়ার ব্যবসায়ীরা এখন বড় অঙ্কের ফেরতের আশায় বুক বাঁধছেন।

  • 8:49 am - February 21, 2026
  • পঠিত হয়েছে:১৪৩ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২১ ফেব্রুয়ারি: মার্কিন সুপ্রিম কোর্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা বৈশ্বিক আমদানি শুল্ককে অবৈধ ঘোষণা করে বাতিল করেছে। আদালতের মতে, জাতীয় জরুরি অবস্থা সংক্রান্ত আইনের আওতায় এসব শুল্ক আরোপের কোনো আইনগত ক্ষমতা ট্রাম্পের ছিল না। এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রকে ইতিমধ্যে আদায় করা শত শত কোটি ডলার শুল্ক ফেরত দিতে হতে পারে।

৬–৩ ভোটে দেওয়া রায়ে আদালত নিম্ন আদালতের সিদ্ধান্ত বহাল রাখে। প্রধান বিচারপতি জন রবার্টস বলেন, “শুল্ক আরোপের মতো ব্যতিক্রমী ক্ষমতা প্রয়োগ করতে হলে প্রেসিডেন্টকে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন দেখাতে হবে। এই ক্ষেত্রে তা ছিল না।”

রায়ের পরপরই ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় ট্রাম্প সুপ্রিম কোর্টের বিচারপতিদের কটাক্ষ করে বলেন, তারা দেশের স্বার্থ রক্ষা করতে সাহস দেখাননি। কোনো প্রমাণ ছাড়াই তিনি অভিযোগ করেন, বিচারপতিরা নাকি বিদেশি স্বার্থের প্রভাবে প্রভাবিত হয়েছেন। একই সঙ্গে তিনি আবারও বৈশ্বিক শুল্ক পুনর্বহালের ঘোষণা দেন। তাঁর ভাষায়, স্থানীয় সময় শুক্রবারের মধ্যেই তিনি ১০ শতাংশ নতুন বৈশ্বিক ট্যারিফ আরোপের নির্দেশে স্বাক্ষর করবেন। প্রয়োজনে আগের চেয়েও বেশি শুল্ক আরোপ করা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

এই রায়ের ফলে যুক্তরাষ্ট্রকে ব্যবসায়ীদের কাছ থেকে আদায় করা ১০০ বিলিয়ন ডলারের বেশি অর্থ ফেরত দিতে হতে পারে। তবে ফেরত দেওয়ার প্রক্রিয়া কীভাবে হবে, সে বিষয়ে আদালত স্পষ্ট কোনো দিকনির্দেশনা দেয়নি। বিচারপতি ব্রেট কাভানফ বলেন, এই ফেরত প্রক্রিয়া “ভয়াবহ জটিলতায়” পড়তে পারে, কারণ অনেক আমদানিকারক ইতিমধ্যে বাড়তি খরচ ভোক্তাদের ওপর চাপিয়ে দিয়েছেন।

তবে স্টিল, অ্যালুমিনিয়াম, কপার, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ, কাঠ ও আসবাবপত্রের মতো নির্দিষ্ট পণ্যের ওপর আরোপিত শুল্ক এই রায়ের আওতার বাইরে থাকবে। গত এপ্রিল মাসে ১৮০টির বেশি দেশের ওপর ‘পারস্পরিক শুল্ক’ আরোপ করে ট্রাম্প আন্তর্জাতিক মহলে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছিলেন। এসব শুল্ক ১০ শতাংশ থেকে শুরু করে কম্বোডিয়ার ক্ষেত্রে ৪৯ শতাংশ এবং লাওসের ক্ষেত্রে ৪৮ শতাংশ পর্যন্ত ছিল। অস্ট্রেলিয়ার পণ্যের ওপরও ন্যূনতম ১০ শতাংশ শুল্ক বসানো হয়েছিল, যাকে তখন দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ “অযৌক্তিক” ও “বন্ধুত্বপূর্ণ আচরণ নয়” বলে মন্তব্য করেন।

অস্ট্রেলিয়ার ব্যবসায়ীরা এখন বড় অঙ্কের ফেরতের আশায় বুক বাঁধছেন। এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইওয়াই অস্ট্রেলিয়ার হিসাব অনুযায়ী অস্ট্রেলীয় ব্যবসায়ীরা প্রায় ১.৪ বিলিয়ন ডলার ফেরত পাওয়ার যোগ্য হতে পারে। ইওয়াই ওশেনিয়ার বৈশ্বিক বাণিজ্য নেতা লুক ব্র্যানসন ব্যবসায়ীদের দ্রুত নথিপত্র প্রস্তুতের পরামর্শ দিয়েছেন, যাতে আইনি সময়সীমার মধ্যে ফেরতের দাবি তোলা যায়।

এই মামলাটি দায়ের করেছিল ছোট ব্যবসায়ীদের একটি জোট ও কয়েকটি অঙ্গরাজ্য। তারা অভিযোগ করেছিল, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ) ব্যবহার করে ট্রাম্প তার ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন। ট্রাম্প দুটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে শুল্ক আরোপের যুক্তি দেখিয়েছিলেন—একটি ছিল কানাডা, মেক্সিকো ও চীন থেকে অবৈধ মাদক প্রবাহ, অন্যটি ছিল দীর্ঘস্থায়ী বাণিজ্য ঘাটতি।

ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এই রায়কে সাধারণ মানুষ ও ছোট ব্যবসার জন্য “বড় জয়” বলে অভিহিত করেছেন। সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেন, এতে করে আমেরিকান পরিবার ও ব্যবসায়ীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে।

তবে বিচারপতি কাভানফ, ক্ল্যারেন্স থমাস ও স্যামুয়েল আলিটো সংখ্যাগরিষ্ঠ রায়ের বিরোধিতা করেছেন। কাভানফের মতে, নীতিগতভাবে শুল্ক ভালো বা খারাপ হতে পারে, কিন্তু আইনের দৃষ্টিতে তা বৈধ ছিল। আশ্চর্যের বিষয় হলো, ট্রাম্প মনোনীত দুই বিচারপতি অ্যামি কোনি ব্যারেট ও নিল গোরসাচ প্রধান বিচারপতির সঙ্গে একমত হয়ে শুল্ক বাতিলের পক্ষে ভোট দিয়েছেন।

– এবিসি নিউজ

এই শাখার আরও খবর

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

৯ জেলায় বন্যার শঙ্কা, আগামী ২৪-৪৮ ঘণ্টায় প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

মেলবোর্ন, ২২ জুলাই- আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের অন্তত ৯ জেলায় বন্যার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে…

মন্দিরে নেওয়ার কথা বলে কিশোরীকে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, নারীসহ গ্রেপ্তার ৩

মেলবোর্ন, ২২ জুলাই:  ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা…

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক, মোদীর বাসভবনের সামনে বিক্ষোভ

মেলবোর্ন, ২২জুলাই- ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au