সর্বশেষ

সিঙ্গাপুর ম্যাচে হামজাকে পাওয়ার আশা কাবরেরার

  • 5:16 am - February 22, 2026
  • পঠিত হয়েছে:১১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি-লম্বা ছুটি কাটিয়ে ১৭ ফেব্রুয়ারি ঢাকায় এসেছেন জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এখনো ঘরোয়া ফুটবল শুরু না হওয়ায় অলস সময় কাটাচ্ছেন। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির আয়োজিত ইফতারে এসেছিলেন তিনি। সেখানে জাতীয় দলের পরিকল্পনা ও হামজার ইনজুরি নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিয়েছেন।

হামজা চৌধুরি লেস্টার সিটির হয়ে খেলার সময় ব্যথা পেয়েছিলেন। ইনজুরিতে এখন মাঠের বাইরে। ৩১ মার্চ বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ। ইনজুরি কাটিয়ে ঐ ম্যাচ খেলতে পারবেন কি না এ নিয়ে সংশয় রয়েছে। তবে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা আশাবাদী হামজাকে সিঙ্গাপুর ম্যাচ খেলানোর ব্যাপারে, ‘আশা করি। আমরা ধাপে ধাপে এগোচ্ছি।

আমাদের জানামতে পরিকল্পনা হলো মার্চের মাঝামাঝি সময়ে তার ফেরার কথা। সেই অনুযায়ী আমরা ঠিক করবো ও কবে ক্যাম্পে যোগ দেবে। তবে সবকিছু ঠিক থাকলে সে ইতিবাচক আছে এবং আমরাও আশাবাদী যে অন্তত সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ওকে পাওয়া যাবে।’

হামজা চৌধুরি তার ক্লাব লেস্টার সিটির চিকিৎসকের অধীনে রয়েছেন। কোচ হ্যাভিয়ের লেস্টারের চিকিৎসক ও হামজা উভয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। এ নিয়ে তিনি বলেন, ‘আমরা যোগাযোগ রাখছি। আমি ওর সাথে এবং লেস্টার সিটির ডাক্তারের সাথেও যোগাযোগ রাখছি। আমরা ইতিবাচক। আশা করি ওর রিকভারি খুব ভালোভাবেই হবে।’

কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম বাংলাদেশের হয়ে চারটি ম্যাচ খেলেছেন। চার ম্যাচই কানাডা থেকে ঢাকায় এসেছেন অল্প সময় নিয়ে। এবার মার্চ উইন্ডোতে একটু আগেভাগেই সামিতকে পাওয়ার ব্যাপারে আশা করছেন ক্যাবরেরা, ‘গত পরশু ওর সাথে কথা বলছিলাম। ও যত দ্রুত সম্ভব ক্যাম্পে যোগ দিতে উন্মুখ হয়ে আছে। এমনকি আমরা তাকে ঢাকা থেকেই ক্যাম্পে পাওয়ার চেষ্টা করবো। ওর সবকিছু ঠিকঠাক আছে।’

১৪ মার্চ পর্যন্ত ঘরোয়া ফুটবল চলবে। এক দিন বিরতি দিয়ে ১৬ মার্চ থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। ঢাকায় দিন চারেক ক্যাম্প করে ভিয়েতনাম রওনা হওয়ার পরিকল্পনা।

ভিয়েতনামের র‍্যাংকিং ১০৮। বাংলাদেশের চেয়ে প্রতিপক্ষ অনেক এগিয়ে থাকায় সিঙ্গাপুর ম্যাচের আগে এটিকে বেশ শিক্ষণীয় হিসেবে দেখছেন কোচ ক্যাবরেরা,‌ ‘এ বছর আমি যে পরিকল্পনা জমা দিয়েছি, তার অন্যতম পয়েন্ট ছিল এটি। আমার প্রস্তাব ছিল এ বছর দল যেন উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলগুলোর মুখোমুখি হয় যাতে বছরের শেষে ‘সাফ’ এর জন্য সেরা প্রস্তুতি নেওয়া যায়। তাই আমি বিশ্বাস করি ভিয়েতনাম আমাদের জন্য ভালো প্রতিপক্ষ এবং ভালো চ্যালেঞ্জ হবে।’

কোচের পরিকল্পনায় সাফ থাকলেও ৩১ মার্চ তার সঙ্গে বাফুফের চুক্তি শেষ। সাড়ে চার বছর বাংলাদেশ দলের দায়িত্বে তিনি। হামজা-সামিত আসার পরও তিনি বাংলাদেশকে এশিয়া কাপের মূল পর্বে উঠাতে পারেননি। ফুটবলসংশ্লিষ্ট সকলের কাঠগড়ায় কোচ। আজ চুক্তি ও ভবিষ্যত নিয়ে প্রশ্ন হলে তিনি বলেন, ‘এই সিদ্ধান্তটি এখনও চূড়ান্ত হয়নি। আমার মনে হয় এ বিষয়ে আমাদের ধৈর্য ধরতে হবে। চুক্তির আরও দুই মাস বাকি আছে এবং আমার কাছে সামনে ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচ দুটি খুব গুরুত্বপূর্ণ। আমরা এরপর এ নিয়ে কথা বলবো, তাড়াহুড়ো করার প্রয়োজন নেই।’

এই শাখার আরও খবর

সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলা, নিহত ১ ও আহত ৮

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। বুধবার…

বঙ্গোপসাগরে ভেসে যাওয়া আরেক পর্যটকের লাশ উদ্ধার

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসল করতে নেমে সাগরের ঢেউ ও প্রবল স্রোতে ভেসে যাওয়া আরও এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হিমছড়ির…

শ্রীপুরে মধ্যরাতে আগুনে পুড়ল মসজিদসহ একাধিক স্থাপনা

গাজীপুরের শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকান, ঝুট ও তুলার গুদামসহ বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে শ্রীপুর…

যন্তরমন্তরে আন্দোলন না করার শর্তে মুক্তি পেলেন ককরোচের দুই নেতা

দিল্লির যন্তরমন্তরে ভবিষ্যতে আর কোনো বিক্ষোভ কর্মসূচি বা সমাবেশের আয়োজন না করার প্রতিশ্রুতিতে সাত দিন পর মুক্তি পেয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহ-প্রতিষ্ঠাতা সৌরভ…

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফকির জহির রহমান (৪০) নামের এক যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২১ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ…

‘চিন্তা কমাতেও চিন্তা করতে হয়’, মৃত্যুদণ্ডের আগে নজরুলের সেই আক্ষেপ

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে সাত লাখ টাকা ঋণ করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার তরুণ নজরুল ইসলাম মাহিন। কিন্তু পরিবারের দুশ্চিন্তা দূর করার স্বপ্ন নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au