বাংলাদেশ

পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

  • 7:17 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:৯১ বার
পদোন্নতি পাওয়া দুই সেনা কর্মকর্তাকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি- সোমবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান সশস্ত্র বাহিনীর দুই কর্মকর্তাকে তাদের নতুন র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে রোববার লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ১৯৯১ সালে সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশন পাওয়া মীর মুশফিকুর রহমান এর আগে প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

একইদিন আরেক আদেশে সেনা সদরে দায়িত্বপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর মহাপরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

উল্লেখযোগ্য যে, প্রধানমন্ত্রী তারেক রহমান এদিন প্রথমবারের মতো সশস্ত্র বাহিনী বিভাগে অফিস করেন। প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগের মন্ত্রণালয়গত দায়িত্ব মন্ত্রিপরিষদের অন্য কোনো সদস্যের কাছে না দিয়ে নিজেই নিয়েছেন। সকালে ৯টার দিকে সশস্ত্র বাহিনী বিভাগে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। এসময় তিন বাহিনী প্রধান তাকে স্বাগত জানান এবং একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বলে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন।

এই শাখার আরও খবর

সাংবাদিক রেজানুরের গ্রেফতারে কিউআরএস’র উদ্বেগ

মেলবোর্ন, ২২ জুন-  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক ও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রেজানুর ইসলামের গ্রেফতার…

সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন

মেলবোর্ন, ২২ জুন- কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী সেলিমা আহমাদ মেরী আর নেই। রোববার (২১ জুন) রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের…

অস্ট্রিয়ার ৬ ফুট ৬ ইঞ্চির ‘দৈত্য’ সাসাকে ঘিরে সতর্ক আর্জেন্টিনা

মেলবোর্ন, ২২ জুন- বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইউরোপের প্রতিনিধি অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে…

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

মেলবোর্ন, ২২ জুন-লেবাননের সঙ্গে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো অনিশ্চিত ও ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান অব স্টাফ জেনারেল ইয়াল জামির। তিনি…

অস্ট্রেলিয়ার আবাসন বাজারে নিলাম সফলতার হার ৫০ শতাংশের নিচে

মেলবোর্ন, ২২ জুন- অস্ট্রেলিয়ার আবাসন বাজারে ক্রেতা ও বিক্রেতাদের আস্থার সংকট আরও গভীর হয়েছে। দেশটির প্রধান শহরগুলোতে বাড়ি বিক্রির নিলাম সফলতার হার (অকশন ক্লিয়ারেন্স রেট)…

ভারতে সি-ফুড কারখানায় বিস্ফোরণ, নিহত ৭ নারী শ্রমিক

মেলবোর্ন, ২২ জুন- ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভাল্লুর জেলায় একটি বেসরকারি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত সাত নারী শ্রমিক নিহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au