বাংলাদেশ

নারায়ণগঞ্জে মন্দিরে হামলার পর প্রতিমা ভাঙচুর-অগ্নিসংযোগ

  • 2:57 pm - February 24, 2026
  • পঠিত হয়েছে:১৯০ বার
শ্রীশ্রী রক্ষাকালী মন্দিরের ক্ষতিগ্রস্ত প্রতিমা, ছবি-সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি মন্দিরে গভীর রাতে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট পশ্চিম মনিপাড়া এলাকার শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে এ হামলার পর স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি কালিপদ দাস জানান, রাত প্রায় পৌনে ১২টার দিকে ৮ থেকে ১০ জন ব্যক্তি লোহার পাইপ, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে মন্দির প্রাঙ্গণে প্রবেশ করে। তারা মন্দিরে থাকা সরস্বতী প্রতিমা ভাঙচুর করে এবং চেয়ার, রান্নার পাতিল, বৈদ্যুতিক লাইটসহ বিভিন্ন সামগ্রী নষ্ট করে। প্রতিমার গায়ে থাকা প্রায় দুই ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগও করেন তিনি।

হামলাকারীরা পরে দাহ্য পদার্থ ঢেলে মন্দিরে আগুন ধরিয়ে দেয় বলে দাবি করেন কালিপদ দাস। এতে মন্দিরের ভেতরের বিভিন্ন জিনিসপত্র পুড়ে যায়। ভাঙচুরের শব্দ শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত সরে যায়।

ঘটনাটি পরিকল্পিত বলে অভিযোগ করেন মন্দির কমিটির সভাপতি। তাঁর দাবি, মন্দিরের জমি নিয়ে পাশের সিংলাব এলাকার জাকির হোসেনের সঙ্গে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছে। এর আগেও ভয়ভীতি ও হামলার হুমকি দেওয়া হয়েছিল বলে তিনি উল্লেখ করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জাকির হোসেন। তিনি বলেন, জমিসংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন এবং তিনি আইনগত উপায়ে সমাধান চান। মন্দিরে হামলার সঙ্গে তাঁর বা তাঁর পরিবারের কোনো সংশ্লিষ্টতা নেই বলেও দাবি করেন তিনি। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁর নাম জড়ানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেন জাকির।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (সি সার্কেল) মেহেদী হাসান জানান, মন্দির কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

হামলার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে মন্দিরের নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au