সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত

  • 12:23 am - February 26, 2026
  • পঠিত হয়েছে:১৩২ বার
যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ৪ জন নিহত , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি- যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের কী পেনিনসুলা এলাকায় ছুরিকাঘাতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন ৩২ বছর বয়সী এক ব্যক্তিকে আইনশৃঙ্খলা বাহিনী গুলি করে হত্যা করেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা ৪১ মিনিটের দিকে টাকোমার উত্তর-পশ্চিমে একটি বাড়ির বাইরে হামলার খবর পায় স্থানীয় কর্তৃপক্ষ। খবর পাওয়ার পরপরই নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মকর্তারা পৌঁছানোর আগেই সন্দেহভাজন ব্যক্তি বাড়ির বাইরে কয়েকজনের ওপর ছুরিকাঘাত শুরু করেন। প্রথম ডেপুটি ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় তিন মিনিট সময় নেন। স্থানীয় কর্তৃপক্ষের প্রকাশিত ভিডিও বিবৃতি অনুযায়ী, সকাল ৯টা ৩৩ মিনিটে গুলি চালানো হয় এবং ঘটনাস্থলেই সন্দেহভাজনকে মৃত ঘোষণা করা হয়।

ছুরিকাঘাতে তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় আরেকজনকে হাসপাতালে নেওয়া হলে পরে তার মৃত্যু হয়।

পিয়ার্স কাউন্টি ফোর্স ইনভেস্টিগেশন টিম ঘটনাটির তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, যে বাড়ির সামনে হামলার ঘটনা ঘটেছে সেটি এমন এক নারীর বলে ধারণা করা হচ্ছে, যিনি তার ছেলের বিরুদ্ধে এক বছরের সুরক্ষা আদেশের আবেদন করেছিলেন। আদালতের নথিতে তিনি অভিযোগ করেছিলেন, তার ছেলে তাকে হুমকি দিতেন, মাদকাসক্তির সমস্যায় ভুগছিলেন এবং মানসিক নির্যাতন ও ব্যক্তিগত সম্পদ নষ্ট করার মতো আচরণ করতেন।

কর্তৃপক্ষ বলছে, ঘটনার পেছনের কারণ ও সংশ্লিষ্টদের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে না।।

সুত্রঃ এবিসি

এই শাখার আরও খবর

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, জরুরি তহবিল চাইল পেন্টাগন

মেলবোর্ন, ২২ জুলাই- ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় এখন পর্যন্ত ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার (২১ জুলাই)…

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au