বাংলাদেশ

যাত্রাবাড়ীতে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ

  • 4:10 am - September 19, 2026
  • পঠিত হয়েছে:৭ বার
ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ।
ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ। ছবিঃ সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা পুলিশ বক্সের সামনে এ ঘটনা ঘটে।

আহত ইবাদুর রহমানকে প্রথমে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রাত ৮টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে হঠাৎ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ওই সময় সেখানে থাকা অটোরিকশাচালক ইবাদুর রহমান আহত হন। পরে যাত্রাবাড়ী থানার কনস্টেবল তুহিন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিয়ে যান।

আহত ইবাদুর রহমান কুড়িগ্রামের উলিপুর থানার সাদুল্লা গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার লুৎফুর রহমানের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর মুগদার মান্ডা এলাকায় বসবাস করেন এবং অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন।

ঢামেক হাসপাতাল সূত্র জানায়, রাত ৮টা ২৫ মিনিটে আহত অবস্থায় ইবাদুরকে জরুরি বিভাগে আনা হয়। বিস্ফোরণে তিনি আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান বলেন, যাত্রাবাড়ী থানা এলাকা থেকে আহত অবস্থায় এক অটোরিকশাচালককে হাসপাতালে জরুরি বিভাগে আনা হয়েছে। তিনি ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে, পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এলাকায় সাময়িকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কে বা কারা সেখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। বিস্ফোরণের কারণ এবং ঘটনাস্থলে আরও কোনো বিস্ফোরক ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

ঢাকায় দিনভর ককটেল বিস্ফোরণ, রাতে থানার সামনে বাসে আগুন

বাংলাদেশের রাজধানী ঢাকায় শুক্রবার দিনভর একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুরে মালিবাগ থেকে শুরু করে সন্ধ্যায় মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ী এবং রাতে বাবুবাজার,…

১০ বছরের শিশুকে ধর্ষণ-হত্যার অভিযোগ, আসামির বাড়ি গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) ধর্ষণ ও হত্যা মামলার আসামি মোস্তফা প্রামাণিকের বহুতল বাড়িতে হামলা ও ভাঙচুর…

পাকিস্তানে বোমা হামলায় নিহত ২১ জনের ১৫ জনই পুলিশ

পাকিস্তানে বোমা হামলায় নিহত ২১ জনের ১৫ জনই পুলিশ

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ লাইনস কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণ ও হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য রয়েছেন।…

সাঁতার জানা দীপাঞ্জনের সুইমিংপুলে মৃত্যু ঘিরে রহস্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষ প্রিয়মের (২১) সুইমিংপুলে ডুবে মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। সহপাঠীদের দাবি, দীপাঞ্জন সাঁতার জানতেন।…

তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩

ঢাকার তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক করার সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বৈঠক চলাকালে তাদের…

বিলিয়ন ডলারের বোয়িং কিনেও ট্রাম্পের সঙ্গে বৈঠকের সুযোগ হচ্ছেনা তারেকের

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au