বাংলাদেশ

ঢাকায় দিনভর ককটেল বিস্ফোরণ, রাতে থানার সামনে বাসে আগুন

  • 4:44 am - September 19, 2026
  • পঠিত হয়েছে:১৭ বার
রাতে কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন। ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের রাজধানী ঢাকায় শুক্রবার দিনভর একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুপুরে মালিবাগ থেকে শুরু করে সন্ধ্যায় মহাখালী, আগারগাঁও ও যাত্রাবাড়ী এবং রাতে বাবুবাজার, মগবাজার ও রামপুরার বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর মধ্যে যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক ব্যাটারিচালিত রিকশাচালক আহত হয়েছেন। একই রাতে কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনাও ঘটে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত এলাকায় এসব ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কারা এসব বিস্ফোরণ ও বাসে আগুনের সঙ্গে জড়িত, সে বিষয়ে পুলিশ প্রাথমিকভাবে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি। সংশ্লিষ্ট থানা-পুলিশ ঘটনাগুলো তদন্ত করছে।

দিনের শুরুতে জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন এলাকায় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানায়, ওপর থেকে ককটেল ছুড়ে সড়কে বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এরপর সন্ধ্যা ৬টার দিকে মহাখালী এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মহাখালী ফ্লাইওভারের ওপর থেকে নিচের সড়কে একটি ককটেল ছুড়ে দেওয়া হলে সেটি বিস্ফোরিত হয়। বনানী থানার পুলিশ জানায়, ঘটনাস্থলে পুলিশের একটি দল গিয়ে বিষয়টি তদন্ত করে।

প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বেতার ভবনের সামনে ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তখন পর্যন্ত বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর যাত্রাবাড়ীতে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে যাত্রাবাড়ী থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রথমদিকে পুলিশ বিস্ফোরণের ধরন নিশ্চিত করতে না পারলেও পরে এটি ককটেল বিস্ফোরণ বলে জানা যায়।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) মো. হাসানুর বলেন, সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে থানার প্রধান ফটকের সামনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে ককটেল বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হয়েছিল। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করছেন।

পরে জানা যায়, যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান নামে এক রিকশাচালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ইবাদুরের কোমরের পেছনের দিকে ককটেলের স্প্লিন্টারের আঘাত রয়েছে এবং তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইবাদুর রহমান কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাদুল্লা গ্রামের লুৎফর রহমানের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর মুগদার মান্ডা এলাকায় বসবাস করেন।

যাত্রাবাড়ীর ঘটনার কয়েক মিনিট পর রাত ৭টা ৫৮ মিনিটের দিকে বাবুবাজার ব্রিজের নিচে একটি মাজারের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বাবুবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মলয় বসির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। বিস্ফোরণের বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

এরপর রাত ৯টা ১০ মিনিটের দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। তাৎক্ষণিকভাবে ওই ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

রাত ১০টার পর রাজধানীর কাফরুল থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, মিরপুর সুপার লিংক নামের বাসটিতে আগুন লাগার খবর তারা রাত ১০টা ১৪ মিনিটে পায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পরে তাদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, রাত ১০টার পর থানার সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। আগুন দুর্বৃত্তরা লাগিয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।

সবশেষ রাত ১১টার দিকে রামপুরা এলাকায় বাংলাদেশ টেলিভিশনের সামনের সড়কে জোড়া হাতবোমা বা ককটেল বিস্ফোরণের খবর পাওয়া যায়। রামপুরা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, বিটিভির সামনে বিপরীত পাশের সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানটি হাতিরঝিল থানা এলাকার মধ্যে পড়েছে। খবর পেয়ে হাতিরঝিল থানা-পুলিশ ঘটনাস্থলের দিকে যায়।

একই দিনে রাজধানীর একাধিক এলাকায় ধারাবাহিক বিস্ফোরণ এবং রাতে থানার সামনে বাসে আগুন লাগার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। বিভিন্ন ঘটনায় ঘটনাস্থলে গিয়ে পুলিশ আলামত সংগ্রহ ও ঘটনার ধরন জানার চেষ্টা করছে। কয়েকটি ঘটনার ক্ষেত্রে আশপাশের সিসিটিভি ফুটেজও পর্যালোচনা করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

তবে রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর ঘটে যাওয়া এসব বিস্ফোরণ এবং রাতে বাসে আগুন দেওয়ার ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, কিংবা এর পেছনে একই ব্যক্তি বা কোনো সংগঠিত গোষ্ঠী জড়িত কি না, সে বিষয়ে পুলিশ এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি। ঘটনাগুলো পৃথকভাবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।

এই শাখার আরও খবর

ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ।

যাত্রাবাড়ীতে পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা পুলিশ বক্সের সামনে ককটেল বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক অটোরিকশাচালক আহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানাধীন চৌরাস্তা…

১০ বছরের শিশুকে ধর্ষণ-হত্যার অভিযোগ, আসামির বাড়ি গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ জনতা

পাবনা সদর উপজেলার দোগাছী ইউনিয়নের কুলোনিয়া গ্রামে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী কামরুন্নাহার কলি (১০) ধর্ষণ ও হত্যা মামলার আসামি মোস্তফা প্রামাণিকের বহুতল বাড়িতে হামলা ও ভাঙচুর…

পাকিস্তানে বোমা হামলায় নিহত ২১ জনের ১৫ জনই পুলিশ

পাকিস্তানে বোমা হামলায় নিহত ২১ জনের ১৫ জনই পুলিশ

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ লাইনস কমপ্লেক্সে ভয়াবহ বিস্ফোরণ ও হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য রয়েছেন।…

সাঁতার জানা দীপাঞ্জনের সুইমিংপুলে মৃত্যু ঘিরে রহস্য

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপাঞ্জন ঘোষ প্রিয়মের (২১) সুইমিংপুলে ডুবে মৃত্যুর ঘটনায় নানা প্রশ্ন উঠেছে। সহপাঠীদের দাবি, দীপাঞ্জন সাঁতার জানতেন।…

তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক, জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ২৩

ঢাকার তেজগাঁও কলেজের মসজিদে গোপন বৈঠক করার সময় জঙ্গি সন্দেহে ২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে বৈঠক চলাকালে তাদের…

বিলিয়ন ডলারের বোয়িং কিনেও ট্রাম্পের সঙ্গে বৈঠকের সুযোগ হচ্ছেনা তারেকের

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে সফরকে ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au