বাংলাদেশ

ইরানের হামলায় ২ বাংলাদেশির মৃত্যু, যা জানাল বাংলাদেশ সরকার

  • 10:28 pm - March 02, 2026
  • পঠিত হয়েছে:৫৯ বার
বাংলাদেশ সরকারের লোগো; ছবিঃ ওটিএন বাংলা

মেলবোর্ন, ২ মার্চ- মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার জবাবে বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন। বাংলাদেশ সরকার সোমবার (২ মার্চ) এ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ঘটনাবলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে সিলেটের বড়লেখার সালেহ আহমেদ নামে এক বাংলাদেশি একটি বেসামরিক স্থাপনায় বিমান হামলায় ধ্বংসস্তূপের নিচে পড়ে প্রাণ হারান। একই সময়ে বাহরাইনে আরও একজন বাংলাদেশি নিহত হন এবং তিনজন আহত হয়েছেন। কুয়েতে বেসামরিক বিমানবন্দরের আশপাশে ড্রোন হামলায় চারজন বাংলাদেশি আহত হন। তারা হলেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আমিনুল ইসলাম, পাবনার সাঁথিয়ার রবিউল ইসলাম, নোয়াখালীর বেগমগঞ্জের মাসুদুর রহমান এবং কুমিল্লার চান্দিনার দুলাল মিয়া। তাদের চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে অবস্থা স্থিতিশীল।

এছাড়া বাংলাদেশ শিপিং করপোরেশনের ‘বাংলার জয়যাত্রা’ নামের একটি জাহাজ বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে আটকা পড়েছে। জাহাজের সকল ক্রু সদস্য নিরাপদে রয়েছেন। দূতাবাস জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সামরিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে। ৬০ লাখের বেশি প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা সরকারের সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। সংশ্লিষ্ট দেশে অবস্থিত দূতাবাসগুলোকে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং স্থানীয় সরকারের নির্দেশনা কঠোরভাবে অনুসরণের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

যে কারণে বিশ্বকাপ ইতিহাসের অংশ হচ্ছে জাপান-তিউনিসিয়া ম্যাচ

মেলবোর্ন, ২০ জুন- প্রায় এক শতাব্দীর গৌরবময় যাত্রায় আরেকটি ঐতিহাসিক মাইলফলকের সামনে দাঁড়িয়ে ফিফা বিশ্বকাপ। ১৯৩০ সালে উরুগুয়েতে যাত্রা শুরু করা বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ…

অর্থ পাচারেও চ্যাম্পিয়ন ইউনূস সরকার!

মেলবোর্ন, ২০ জুন- বাংলাদেশ থেকে অর্থ পাচার এবং বিদেশে সম্পদ সঞ্চয়ের বিষয়টি আবারও আলোচনায় এসেছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের (এসএনবি) সর্বশেষ প্রতিবেদনের পর।…

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

মেলবোর্ন, ২০ জুন- ইরানের সঙ্গে চলমান সংঘাতের ব্যয় বহন এবং সামরিক ও বেসামরিক বিভিন্ন জরুরি খাতের কার্যক্রম সচল রাখতে অতিরিক্ত ৮০ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছে…

বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণ করছে চীন, দুশ্চিন্তায় ভারত

মেলবোর্ন, ২০ জুন- চীন তিব্বতের ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। ভারতের অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে…

আমিরাতে ৯ জুলাই পর্যন্ত জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

মেলবোর্ন, ২০ জুন- মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অস্থিরতায় ফ্লাইট বাতিল হয়ে সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বিদেশি নাগরিকদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত…

হৃদরোগে আক্রান্ত চালককে হাসপাতালে পৌঁছে দিল টেসলা কার

মেলবোর্ন, ২০ জুন- হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে গাড়ি চালানোর সময় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। সংকটময় সেই মুহূর্তে তার সেলফ ড্রাইভিং মুডের বৈদ্যুতিক গাড়ি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au