শিশুটির মুখে ড্রাকুলার মতো দাঁত গজিয়েছিল
মেলবোর্ন, ২১ অক্টোবর- আয়ারল্যান্ডের লেখক ব্রাম স্টোকার ড্রাকুলা নামের এক রক্তচোষা মানবের লোমহর্ষক কল্পকাহিনি লিখেছিলেন ‘ড্রাকুলা’ বইতে, সে প্রায় ১০০ বছরেরও আগে। ব্রাম স্টোকারের জন্মস্থান…
আরেকটি স্বপ্ন পূরণ হলো দেশের আলোচিত বিমান তৈরির কারিগর জুলহাস মোল্লার। বিসিএল এভিয়েশনের আর ৬৬ নামের একটি হেলিকপ্টারে মা ও ছোট ভাইকে নিয়ে আকাশে উড়ে বেড়ান তিনি। রবিবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জের যমুনা চরে ফ্লাই ঢাকা এয়ারলাইনসের ডিওফো ক্যাপ্টেন বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত পাইলট আব্দুল্লাহ আল ফারুক তার এ স্বপ্ন পূরণ করেন।
ক্যাপ্টেন আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘জুলহাসের যে কাজ তা প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিতে হবে। এ জন্য জুলহাসকে লেখাপড়া করতে হবে।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জুলহাস মোল্লা বলেন, ‘ক্যাপ্টেন আব্দুল্লাহ স্যার আমার স্বপ্নপূরণ করেছেন। তিনি আমার মা ও ছোট ভাইকে হেলিকপ্টারে তুলে গ্রাম ঘুরিয়ে দেখিয়েছেন। এ অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তিনি আগেও আমার কাজের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। ভবিষ্যতে আমি আমার গবেষণা চালিয়ে যেতে চাই।’
তার লক্ষ্য একদিন তার তৈরি বিমান দেশ-বিদেশের আকাশে উড়বে। অনেক দর্শনার্থী জুলহাসের প্লেন দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। তাদের আগ্রহের কথা মাথায় রেখে তিনি এক মিনিটের জন্য প্লেনটি আকাশে ওড়ান। মাত্র দেড় লাখ টাকা ব্যয়ে তৈরি আরসি মডেলের প্লেন ওড়ানোর পর থেকেই জুলহাস আলোচনায় আসেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার কাজ দেখতে ছুটে আসছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি ব্যাপক জনপ্রিয়তা পান।
এর আগে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার প্রতিনিধি দল পাঠিয়ে জুলহাসকে ৫০ হাজার টাকা অনুদান দেন। জুলহাস মানিকগঞ্জের শিবালয় উপজেলার ষাইট ঘর তেওতা এলাকার জলিল মোল্লার ছেলে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au