শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…
মেলবোর্ন, ৪ মার্চ- সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলকভাবে অবস্থান করার নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সোমবার মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বিষয়টি প্রকাশ করেছে।
পরিপত্রে বলা হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে দাপ্তরিক বা ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়ছেন। সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ কিংবা ব্যাংক, হাসপাতাল ও বিদ্যালয়ে যাওয়ার মতো কারণে নির্ধারিত সময়ে অনেকেই অফিসে উপস্থিত থাকছেন না।
এ পরিস্থিতিতে জনসেবা নিশ্চিত ও দাপ্তরিক কার্যক্রমে গতি আনতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ অফিস কক্ষে থাকতে হবে। অন্যান্য দাপ্তরিক কর্মসূচিও এমনভাবে নির্ধারণ করতে বলা হয়েছে, যাতে এই সময়সীমা বিঘ্নিত না হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ এবং সচিবালয় নির্দেশমালা, ২০২৪ অনুযায়ী নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
তবে কিছু ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অনুষদ সদস্য যারা প্রশাসনিক দায়িত্বে নেই, তাদের জন্য এই সময়সীমা বাধ্যতামূলক নয়। এছাড়া হাসপাতাল, জেলখানা, সংবাদমাধ্যম বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটি করা কর্মীদের ক্ষেত্রেও এ নির্দেশনা কার্যকর হবে না।
জরুরি গ্রাহকসেবায় সরাসরি সম্পৃক্ত কর্মকর্তা এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও এই নিয়মের বাইরে রাখা হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, ভিভিআইপি বা ভিআইপি প্রটোকল প্রদান, আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক এবং অনুমোদিত সরকারি সফর ছাড়া কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা যাবে না।
দাপ্তরিক প্রয়োজন ছাড়া অফিস চলাকালীন সময়ে কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দিয়ে জানানো হয়েছে, এ পরিপত্র অবিলম্বে কার্যকর হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au