Uncategorized

ভারত মহাসাগরে টর্পেডো হামলায় ইরানি যুদ্ধজাহাজ ডুবির দাবি যুক্তরাষ্ট্রের

  • 1:55 am - March 05, 2026
  • পঠিত হয়েছে:১৫৩ বার
প্রতীকী ছবি

মেলবোর্ন, ০৫ মার্চ-  ভারত মহাসাগরের আন্তর্জাতিক জলসীমায় একটি ইরানি যুদ্ধজাহাজ টর্পেডোর আঘাতে ডুবিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তার ভাষ্য অনুযায়ী, আন্তর্জাতিক জলসীমায় নিজেদের নিরাপদ মনে করা জাহাজটিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়।

হেগসেথ জানান জাহাজটি একটি টর্পেডোর আঘাতে ডুবে যায়। তবে তিনি আক্রান্ত ইরানি জাহাজটির নাম উল্লেখ করেননি।

এর আগে সংবাদ সংস্থা রয়টার্স জানায়, শ্রীলঙ্কা উপকূলে একটি ইরানি জাহাজে সাবমেরিন হামলার ঘটনা ঘটেছে। ওই ঘটনায় অন্তত ১০১ জন নিখোঁজ এবং ৭৮ জন আহত হওয়ার খবর পাওয়া যায়।

পরে শ্রীলঙ্কার নৌবাহিনী জানায়, ইরানের যুদ্ধজাহাজ ‘আইরিস ডেনা’ ভারত মহাসাগরে ডুবে গেছে এবং জাহাজটিতে থাকা প্রায় ১৪০ জন নিখোঁজ রয়েছেন। বুধবার নিজেদের আঞ্চলিক জলসীমার ঠিক বাইরে ডুবতে থাকা ইরানি ফ্রিগেট ‘আইরিস ডেনা’ থেকে ৩০ জন নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানান শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী বিজিথা হেরাথ।

পার্লামেন্টে দেওয়া বক্তব্যে বিজিথা হেরাথ বলেন, ১৮০ জন ক্রু-সদস্য নিয়ে জাহাজটি ভোরের দিকে বিপৎসংকেত পাঠায়। উদ্ধার অভিযানে শ্রীলঙ্কা নৌবাহিনীর দুটি জাহাজ ও একটি বিমান মোতায়েন করা হয়। আহত নাবিকদের দ্বীপটির দক্ষিণাঞ্চলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে জাহাজটি কী কারণে ডুবেছে সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কিছু জানাননি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও, সাবমেরিন হামলার শিকার জাহাজ এবং ডুবন্ত ‘আইরিস ডেনা’ একই জাহাজ কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শ্রীলঙ্কা পার্লামেন্টে এক বিরোধী আইনপ্রণেতা প্রশ্ন তোলেন, চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলি সামরিক উত্তেজনার অংশ হিসেবে জাহাজটিতে বোমা হামলা চালানো হয়েছিল কি না। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি শ্রীলঙ্কা সরকার।

শ্রীলঙ্কা নৌবাহিনীর মুখপাত্র বুদ্ধিকা সম্পাথ বলেন, উদ্ধার অভিযান আন্তর্জাতিক সামুদ্রিক দায়বদ্ধতার আওতায় পরিচালিত হয়েছে এবং তা দেশের সামুদ্রিক বাধ্যবাধকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। তবে এখনো পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন নেইমার

মেলবোর্ন, ২০ জুন- নেইমার জুনিয়রকে বিশ্বকাপে ফেরানোর বিষয়ে আশাবাদী বার্তা দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে…

টিকা ক্যাম্পেইনের পরও নিয়ন্ত্রণে আসেনি হাম

মেলবোর্ন, ২০ জুন- টিকা ক্যাম্পেইনের পরও হামের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জাতীয় পর্যায়ের হাম–রুবেলা টিকা ক্যাম্পেইন শেষ হয়েছে এক মাস আগে, ২০ মে। এরপরও প্রতিদিন…

লেবাননে যুদ্ধবিরতির পর ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২০ জুন- ইরানের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড…

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে ফেনীতে হিন্দু যুবক গ্রেফতার

মেলবোর্ন, ২০ জুন- ফেনীর ছাগলনাইয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সৃজন দাশ প্রান্ত…

অস্ট্রেলিয়ায় প্রথমবার প্রাণঘাতী এইচ-৫ বার্ড ফ্লু শনাক্ত

মেলবোর্ন, ২০ জুন- অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো প্রাণঘাতী এইচ-৫ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। দেশটির ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া উপকূলে পাওয়া দুটি বন্য পাখির শরীরে এ ভাইরাসের উপস্থিতি…

হাইতিকে উড়িয়ে গ্রুপসেরা ব্রাজিল, কুনহার জোড়া গোলে ৩-০ ব্যবধানের জয়

মেলবোর্ন, ২০ জুন- মরক্কোর বিপক্ষে ড্র করে সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au