বিশ্ব

সিএনএনের বিশ্লেষণ:

মিত্রদের পতনেও কৌশলী নীরবতা, কী হিসাব করছে চীন

  • 2:20 am - March 05, 2026
  • পঠিত হয়েছে:১২১ বার
নিকোলাস মাদুরো, শি জিনপিং ও আয়াতুল্লাহ আলী খামেনি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ০৫ মার্চ- খুব অল্প সময়ের ব্যবধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেইজিংয়ের দুই ঘনিষ্ঠ মিত্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তারা হলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন পদক্ষেপে একজন বন্দি এবং অন্যজন নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।

এ অবস্থায় প্রশ্ন উঠেছে, একে একে মিত্রদের পতন দেখেও কেন সরাসরি প্রতিক্রিয়ায় এগিয়ে আসছে না বেইজিং।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর বিশ্লেষণে বলা হয়েছে, চীনের প্রতিক্রিয়া মূলত কূটনৈতিক ভাষায় সীমাবদ্ধ। বেইজিং একজন সার্বভৌম নেতাকে বন্দি বা হত্যার নিন্দা জানিয়েছে এবং যুক্তরাষ্ট্রের তথাকথিত শাসনব্যবস্থা পরিবর্তনের প্রচেষ্টার সমালোচনা করেছে। তবে এর বাইরে দৃশ্যমান সামরিক বা কৌশলগত কোনো পদক্ষেপ নেয়নি।

বিশ্লেষকদের মতে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এখানে কঠোর বাস্তববাদী অবস্থান নিয়েছেন। ইরান ইস্যু তার অগ্রাধিকার তালিকায় শীর্ষে নেই। বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখা, বিশেষ করে সম্ভাব্য শীর্ষ বৈঠকের প্রেক্ষাপটে, বেইজিংয়ের কাছে বেশি গুরুত্বপূর্ণ।

ওয়াশিংটনভিত্তিক ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিসের চীনবিষয়ক বিশেষজ্ঞ ক্রেইগ সিঙ্গেলটন বলেন, চীন কথায় সমর্থন দিলেও ঝুঁকি নিতে আগ্রহী নয়। জাতিসংঘে উচ্চবাচ্য করা সম্ভব, কিন্তু তেহরানকে বড় ধরনের সহায়তা দেওয়া থেকে তারা দূরে থাকবে।

যদিও ইরানি তেলের সবচেয়ে বড় ক্রেতা চীন, তবুও কৌশলগত দৃষ্টিকোণ থেকে ইরানের গুরুত্ব সীমিত বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। সামরিক সহযোগিতা সীমিত, আর উপসাগরীয় অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যের পরিমাণ তুলনামূলক বেশি। মধ্যপ্রাচ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখাই বেইজিংয়ের লক্ষ্য।

বেলজিয়ামভিত্তিক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক উইলিয়াম ইয়াং বলেন, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি উত্তেজনা বাড়ানোর কোনো লাভ চীন দেখছে না। বরং সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল রাখা তাদের অগ্রাধিকার।

তবে দীর্ঘমেয়াদে পরিস্থিতি ভিন্ন মাত্রা পেতে পারে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গভীর সম্পৃক্ততা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে মনোযোগ কমাতে পারে, যা চীনের কৌশলগত সুবিধা তৈরি করতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্ত্র সরবরাহ ব্যবস্থায় চাপ বাড়ার সম্ভাবনাও রয়েছে।

অন্যদিকে, স্বল্পমেয়াদে জ্বালানি নিরাপত্তা চীনের জন্য বড় উদ্বেগ। ইরান থেকে উল্লেখযোগ্য পরিমাণ তেল আমদানি করে বেইজিং। সংঘাত হরমুজ প্রণালীতে ছড়িয়ে পড়লে সৌদি আরব ও কুয়েতসহ অন্যান্য উৎস থেকেও সরবরাহ বিঘ্নিত হতে পারে।

সব মিলিয়ে, বেইজিং সরাসরি সংঘাতে না জড়িয়ে হিসাবি দূরত্ব বজায় রাখছে। তবে বিশ্লেষকদের সতর্কতা, এই নীরবতা একদিকে যেমন কৌশলগত সুবিধা এনে দিতে পারে, অন্যদিকে মিত্রদের কাছে চীনের নির্ভরযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলতে পারে।

এই শাখার আরও খবর

ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন নেইমার

মেলবোর্ন, ২০ জুন- নেইমার জুনিয়রকে বিশ্বকাপে ফেরানোর বিষয়ে আশাবাদী বার্তা দিয়েছেন ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি। চোটের কারণে টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে মাঠে নামতে…

টিকা ক্যাম্পেইনের পরও নিয়ন্ত্রণে আসেনি হাম

মেলবোর্ন, ২০ জুন- টিকা ক্যাম্পেইনের পরও হামের সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জাতীয় পর্যায়ের হাম–রুবেলা টিকা ক্যাম্পেইন শেষ হয়েছে এক মাস আগে, ২০ মে। এরপরও প্রতিদিন…

লেবাননে যুদ্ধবিরতির পর ইরানের সঙ্গে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২০ জুন- ইরানের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকের শর্ত বাস্তবায়নের অংশ হিসেবে শান্তি আলোচনার প্রথম পর্বে অংশ নিতে সুইজারল্যান্ড সফর করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড…

মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগে ফেনীতে হিন্দু যুবক গ্রেফতার

মেলবোর্ন, ২০ জুন- ফেনীর ছাগলনাইয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্মের বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সৃজন দাশ প্রান্ত…

অস্ট্রেলিয়ায় প্রথমবার প্রাণঘাতী এইচ-৫ বার্ড ফ্লু শনাক্ত

মেলবোর্ন, ২০ জুন- অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো প্রাণঘাতী এইচ-৫ ধরনের বার্ড ফ্লু শনাক্ত হয়েছে। দেশটির ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া উপকূলে পাওয়া দুটি বন্য পাখির শরীরে এ ভাইরাসের উপস্থিতি…

হাইতিকে উড়িয়ে গ্রুপসেরা ব্রাজিল, কুনহার জোড়া গোলে ৩-০ ব্যবধানের জয়

মেলবোর্ন, ২০ জুন- মরক্কোর বিপক্ষে ড্র করে সমালোচনার মুখে পড়েছিল ব্রাজিল। তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হতে দেয়নি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au