শিক্ষা

কবিতা

রাতের বেলায় এখন

অঞ্জলি দেনন্দী, মম

  • 10:55 pm - March 10, 2026
  • পঠিত হয়েছে:১৭৫ বার
রাতের বেলায় এখন, ছবিঃ সংগৃহীত

পূর্ণিমা রাতের বেলায় এখন কিরণের নৌকো ভাসছে।
আকাশে অনুভবী শশী হাসছে।
অনুরাগী রশ্মি তার জ্যোৎস্না তরঙ্গে দুলছে।
শ্বেত পালখানি আবেগী আঁখি খুলছে।
আমি আলতো পরশের শীতল হাওয়ায়
নীরবতার গভীরতায় ভরে আছি পাওয়ায়।
নিঃশব্দে হৃদয়ের চাওয়ায়
আমি দাঁড় বেয়ে ভেসে চলেছি অজানায়।
কি জানি কি যে – কেন যে আমায়
কেবলই সুদূরের আকর্ষণে, বিবশ বানায়!
আমি এক অদ্ভুত ভালো লাগায় ভরি কানায় কানায়।
আমার মনকে ঐ অনন্ত দিগন্ত থামায়।
সেথায় মম ভালবাসা কল্পনার পসরা নামায়।
তারারা লিপ্ত হয় আমার আকুলতাকে কাছে আনায়।
উন্মুক্ত, অশেষ গগন, ব্যাকুল মগন নিজের খেয়ালে।
আমার দৃষ্টির আনন্দ সৃষ্টি সেই অসীম দেওয়ালে……
আমার আশার নাও এগিয়ে চলে…….
কোন এক অদেখা, না ছোঁয়া চঞ্চল জলে।
কবিতায় তা কখনও বা নীরবে অনেক কিছুই বলে।

মহারাষ্ট্র
ভারত

 

এই শাখার আরও খবর

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

সিডনিতে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়ার বর্ণাঢ্য পুনর্মিলনী অনুষ্ঠিত

মেলবোর্ন, ১৯ জুলাই: সিডনিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া (JHAAA)-এর বহুল প্রতীক্ষিত রিইউনিয়ন ২০২৬। শনিবার (১৮ জুলাই) নিউ সাউথ ওয়েলসের ওয়েন্টওয়ার্থভিলের…

ভুল প্রশ্নপত্র বিতরণে সাতক্ষীরা এইচএসসি কেন্দ্রের সচিব প্রত্যাহার

মেলবোর্ন, ১৭ জুলাই- সাতক্ষীরা সিটি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ভূগোল প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত দ্বিতীয়পত্রের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। একই…

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থীদের ফের বিক্ষোভ

মেলবোর্ন, ১৫ জুলাই- বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্তের প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের…

‘ফার্মের মুরগি’ বিতর্কের মধ্যেই আত্মপ্রকাশ ‘ব্রয়লার চিকেন পার্টি’

মেলবোর্ন, ১৫ জুলাই- শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ‘ফার্মের মুরগি’ মন্তব্যকে ঘিরে দেশজুড়ে চলমান বিতর্কের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আত্মপ্রকাশ করেছে ‘ব্রয়লার চিকেন…

এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ

মেলবোর্ন, ১৫ জুলাই- চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্রের প্রশ্নপত্রে গুরুতর ত্রুটি ও অসঙ্গতির ঘটনায় প্রশ্নপত্র পরিশোধনের দায়িত্বে থাকা চার শিক্ষককে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au