সর্বশেষ

নেটদুনিয়ায় ঝড় তুলেছে রাক্ষসের প্রথম পোস্টার

  • 2:16 am - March 13, 2026
  • পঠিত হয়েছে:২২ বার

মেলবোর্ন, ১৩ মার্চ-  আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা নতুন সিনেমা রাক্ষস-এর অফিসিয়াল পোস্টার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে প্রকাশিত পোস্টারটি মুহূর্তেই দর্শকদের নজর কাড়ে।

পোস্টারে দেখা যায়, ছবির নায়ক সিয়াম আহমেদ-কে এক ভয়ংকর ও রক্তাক্ত রূপে উপস্থাপন করা হয়েছে। একটি চেয়ারে বসে থাকা অবস্থায় তার হাতে রক্তমাখা চাপাতি এবং ঠোঁটে সিগারেট দেখা যায়। চারপাশে ছড়িয়ে থাকা মৃতদেহের ওপর গোলাপের পাপড়ি পড়তে দেখা যায় পোস্টারে, যা সিনেমাটির অন্ধকার ও সহিংস আবহের ইঙ্গিত দিচ্ছে।

সিনেমাটি পরিচালনা করেছেন মেহেদী হাসান হৃদয়। প্রযোজক হিসেবে রয়েছেন আজিম হারুন ও শাহরিন আক্তার সুমি। ছবিটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এই সিনেমার মাধ্যমেই তিনি ঢালিউডে অভিষেক করতে যাচ্ছেন।

পরিচালক জানিয়েছেন, ছবিটির কাজ বর্তমানে পোস্ট–প্রোডাকশনের শেষ পর্যায়ে রয়েছে। প্রচারণার অংশ হিসেবে সম্প্রতি একটি স্থিরচিত্র প্রকাশ করা হয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ী চলতি সপ্তাহেই আনুষ্ঠানিক পোস্টারটি দর্শকদের সামনে আনা হয়েছে।

এর আগে পরিচালক মেহেদী হাসান হৃদয় জানান, তার আগের ছবি বরবাদ-এর তুলনায় ‘রাক্ষস’-এ প্রায় তিন গুণ বেশি সহিংসতা ও অ্যাকশন দৃশ্য থাকছে।

প্রযোজক শাহরিন আক্তার সুমি বলেন, ‘রাক্ষস একটি ভিন্নধর্মী প্রেমের গল্প। এতে পাগলাটে প্রেমের সঙ্গে পারিবারিক নাটকের উপাদানও রয়েছে। অনেক দিন পর দর্শক এমন এক ক্রেজি লাভ স্টোরি দেখতে পাবেন বলে আমরা বিশ্বাস করি।’

এদিকে ছবির একটি আইটেম গানে অভিনয় করেছেন আন্তর্জাতিক অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি এর আগে হাউজফুল ৫, মাস্তি ৪ এবং ৩৬৫ ডেইজ-এর মতো ছবিতে কাজ করেছেন।

সংশ্লিষ্টদের আশা, ঈদে মুক্তি পেলে ‘রাক্ষস’ দর্শকদের মধ্যে নতুন ধরনের উত্তেজনা তৈরি করবে এবং প্রেক্ষাগৃহে ভালো সাড়া পাবে।

এই শাখার আরও খবর

ইরানে আড়াই হাজার মেরিন সেনা পাঠাচ্ছে ওয়াশিংটন, সঙ্গে রয়েছে ‘উভচর’ যুদ্ধজাহাজ

মেলবোর্ন, ১৪ মার্চ- ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। প্রথমবারের মতো প্রায় ২ হাজার ৫০০ মার্কিন মেরিন সেনাকে মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে…

সালমান আগার রানআউট ঘিরে বিতর্ক, ক্রিকেটের নিয়ম কী বলে

মেলবোর্ন, ১৪ মার্চ- বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে ম্যাচে জয়–পরাজয়ের হিসাবের চেয়ে বেশি আলোচনায় এসেছে একটি রানআউট। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগাকে বাংলাদেশের অলরাউন্ডার…

মধ্যপ্রাচ্যে ‘যুদ্ধঝুঁকি’ ব্যয় বাড়ায় অস্ট্রেলিয়ার বাণিজ্য ঝুঁকিতে

মেলবোর্ন, ১৪ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে ‘যুদ্ধঝুঁকি’ সংক্রান্ত ব্যয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়ছে অস্ট্রেলিয়ার বাণিজ্য ব্যবস্থায়, যা দেশটির…

বর-কনেসহ ১৪ জনের মৃত্যু: ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন

মেলবোর্ন, ১৪ মার্চ- বাগেরহাটের রামপালে নৌবাহিনীর স্টাফ বাস ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে বর–কনেসহ ১৪ জন নিহত হওয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে…

ইরান যুদ্ধে ‘জয়ের ঘোষণা দিয়ে সরে আসা উচিত’-মন্তব্য হোয়াইট হাউসের এআই উপদেষ্টার

মেলবোর্ন, ১৪ মার্চ- ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হোয়াইট হাউসের কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক উপদেষ্টা ডেভিড স্যাক্স…

উত্তেজনা নিরসনে সংলাপের পথ বেছে নিতে আফগানিস্তান ও পাকিস্তানকে চীনের আহ্বান

মেলবোর্ন, ১৪ মার্চ- আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা শান্তিপূর্ণভাবে সমাধানের আহ্বান জানিয়েছে চীন। দেশটি বলেছে, বলপ্রয়োগের পথ এড়িয়ে আলোচনার মাধ্যমে দ্বিপক্ষীয় সমস্যার সমাধান করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au