সর্বশেষ

বক্স অফিস কাপাচ্ছে ‘ধুরন্ধর টু’

  • 4:09 am - March 21, 2026
  • পঠিত হয়েছে:১৬৯ বার

মেলবোর্ন, ২১ মার্চ- বলিউডের দীর্ঘদিনের মন্দা কাটিয়ে বক্স অফিসে নতুন দাপট দেখাতে শুরু করেছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ১৯ মার্চ বিশ্বজুড়ে মুক্তির প্রথম দিনেই সিনেমাটি রীতিমতো রেকর্ড গড়ে আলোচনায় এসেছে।

আদিত্য ধর পরিচালিত এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তার শক্তিশালী অভিনয় ও নির্মাণশৈলীর সমন্বয়ে সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রথম দিনের আয়েই ভারতীয় সিনেমার ইতিহাসে নতুন নজির স্থাপন করেছে ‘ধুরন্ধর টু’। এর আগে ওপেনিং ডে কালেকশনে শীর্ষে থাকা পুষ্পা ২, আরআরআর, বাহুবলী ২ এবং কেজিএফ ২-এর মতো ব্লকবাস্টার ছবিকেও পেছনে ফেলেছে এটি।

দেশজুড়ে ২১ হাজার ৭২৮টি স্ক্রিনে মুক্তি পাওয়া সিনেমাটি শুধু ভারতে প্রথম দিনেই আয় করেছে প্রায় ১০২ কোটি ৫৫ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারেও ছিল এর দাপট। উত্তর আমেরিকাতেই ছবিটি প্রায় ৯ মিলিয়ন ডলার আয় করেছে।

সব মিলিয়ে প্রথম দিনের শেষে বিশ্বব্যাপী ‘ধুরন্ধর টু’-এর মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২৪০ কোটি টাকা, যা ভারতীয় সিনেমার ইতিহাসে সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখযোগ্য বিষয় হলো, এটি প্রথম ‘এ’ (অ্যাডাল্ট) সার্টিফিকেট পাওয়া সিনেমা, যা মুক্তির প্রথম দিনেই এমন অভাবনীয় ব্যবসা করতে সক্ষম হয়েছে।

যদিও মুক্তির দিন কিছু প্রযুক্তিগত সমস্যার কারণে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি শো বাতিল করতে হয়েছিল, তবুও দর্শকদের আগ্রহে ভাটা পড়েনি। এর আগের দিন অর্থাৎ ১৮ মার্চের পেইড প্রিভিউ থেকেই ছবিটির সাফল্যের আভাস পাওয়া গিয়েছিল।

বিশ্লেষকদের মতে, ‘ধুরন্ধর টু’-এর এই সাফল্য বলিউডের জন্য নতুন করে আশার আলো তৈরি করেছে এবং দক্ষিণী সিনেমার আধিপত্যের মাঝেও হিন্দি চলচ্চিত্র আবার শক্ত অবস্থানে ফিরছে—এমন ইঙ্গিত দিচ্ছে।

এই শাখার আরও খবর

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

জাবি মেডিক্যাল সেন্টারে ২১ দিনে প্রায় ২০ হাজার ওষুধের গরমিল

মেলবোর্ন, ২২ জুলাই- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিক্যাল সেন্টারে মাত্র ২১ দিনের ব্যবধানে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল ধরা পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ওষুধ ক্রয় কমিটির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au