সর্বশেষ

‘বনলতা এক্সপ্রেস’ চলছে যেসব প্রেক্ষাগৃহে

  • 1:51 pm - March 21, 2026
  • পঠিত হয়েছে:২২৭ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ মার্চ- আসন্ন ঈদুল ফিতরে দর্শকদের বিনোদনের অন্যতম আকর্ষণ হতে যাচ্ছে বনলতা এক্সপ্রেস। তানিম নূর পরিচালিত এই সিনেমাটি প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত।

সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম এবং শ্যামল মাওলাসহ একঝাঁক তারকা। ইতোমধ্যে ছবিটি ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

প্রকাশিত শো–সূচি অনুযায়ী রাজধানীর স্টার সিনেপ্লেক্স-এর বিভিন্ন শাখায় সিনেমাটি একাধিক সময়ে প্রদর্শিত হবে। বসুন্ধরা সিটি শাখায় সকাল ১১টা ১০ মিনিট, দুপুর ২টা ১৫ মিনিট, বিকেল ৪টা ৫০ মিনিট এবং রাত ৮টায় শো নির্ধারিত হয়েছে। সীমান্ত সম্ভার শাখায় দুপুর ২টা ১০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে এবং এসকেএস টাওয়ার শাখায় সকাল ১১টা ১০ মিনিট, বিকেল ৫টা ও রাত ৮টা ২০ মিনিটে প্রদর্শিত হবে।

মিরপুরের সনি স্কয়ার শাখায় সকাল ১১টা ৫ মিনিট, দুপুর ২টা ৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে শো থাকছে। এছাড়া সেন্টারপয়েন্ট শাখায় সকাল ১১টা ৫ মিনিট, বিকেল ৫টা ২৫ মিনিট এবং রাত ৮টা ২০ মিনিটে সিনেমাটি দেখা যাবে।

ঢাকার বাইরে চট্টগ্রাম-এর বালি আর্কেড শাখায় দুপুর ১টা ৫৫ মিনিট ও বিকেল ৫টা এবং ফিনলে স্কয়ার শাখায় দুপুর ২টা ও বিকেল ৪টা ৪০ মিনিটে প্রদর্শিত হবে। এছাড়া রাজধানীর ব্লকবাস্টার সিনেমাস-এ বিকেল ৩টা ৪০ মিনিট ও সন্ধ্যা ৭টায় এবং জিঞ্জিরার লায়ন সিনেমাসে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে শো নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে কুমিল্লা-এর কে স্ক্রিনে সকাল ১১টা, দুপুর ২টা, বিকেল ৫টা এবং রাত ৮টায় সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শকরা।

সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে ‘বনলতা এক্সপ্রেস’ অন্যতম আলোচিত হতে যাচ্ছে। গল্প, নির্মাণ এবং তারকাবহুল অভিনয়ের সমন্বয়ে ছবিটি বক্স অফিসে ভালো সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

সৌদি আরবে মৃত্যুদণ্ড: আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম

‘আমি কেমনে বাঁচুম রে, আমার সুইটিরে আইনা দ্যাও রে। আমার মাইয়ার লাশ আইনা দাও, আমি ওরে দেহুম।’ সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া মেয়ে সুইটি আক্তারের…

ধামরাইয়ের ৫২০ কেজির অষ্টধাতুর দুর্গাপ্রতিমা, হবে না বিসর্জন

ওটিএন বাংলা ডেস্ক: ঢাকার ধামরাইয়ের বণিকবাড়িতে ৫২০ কেজি ওজনের অষ্টধাতুর দুর্গাপ্রতিমার পূজা চলছে। আগামীকাল বুধবার পূজা শেষে এটি দেওয়া হবে না বিসর্জন। এটিই এখানকার রীতি।…

শাহজালাল বিমানবন্দরে আগুন, আতঙ্কে বিদেশগামী যাত্রীরা

ওটিএন বাংলা ডেস্ক : রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি স্টোর বিল্ডিংয়ে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। মঙ্গলবার (২০ অক্টোবর)…

সরকার চায় ঐক্য, একটি মহল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

দেশের সব মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য গড়ে তুলতে চায় সরকার। তবে সরকার যখন সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন একটি মহল দেশে বিভ্রান্তি ছড়ানোর…

ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রজ্ঞাপন জারি

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী পদ থেকে বিএনপি নেতা ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। এ বিষয়ে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর মধ্য দিয়ে…

মসজিদে বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে অবমাননাকর মন্তব্য খতিবের, নিরব প্রশাসন

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জ এলাকার টানপাড়ার জামতলা জামে মসজিদে জুমার বয়ানে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বিশ্বাস ও প্রসাদ নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে মসজিদটির অস্থায়ী খতিব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au