বাংলাদেশ

হাদি হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার

রিমান্ড শেষে ভারতে আদালতে ফয়সাল ও আলমগীর

  • 7:13 pm - March 22, 2026
  • পঠিত হয়েছে:২৪৯ বার
রিমান্ড শেষে ভারতে আদালতে ফয়সাল ও আলমগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ মার্চ- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং আলমগীর হোসেনকে ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে ভারতের পশ্চিমবঙ্গের একটি স্থানীয় আদালতে হাজির করা হয়েছে। রোববার উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তাদের তোলা হলে বিচারকের সামনে তারা এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।

আদালতে নেওয়ার আগে নিয়ম অনুযায়ী তাদের শারীরিক পরীক্ষা সম্পন্ন করতে বিধাননগর মহকুমা হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে হত্যাকাণ্ড সংক্রান্ত কোনো প্রশ্ন করা হলেও তারা কোনো মন্তব্য করেননি।

এর আগে গত ৭ মার্চ রাতে বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ এলাকা থেকে অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৭ বছর বয়সী ফয়সাল করিম মাসুদের বাড়ি পটুয়াখালীতে এবং ৩৪ বছর বয়সী আলমগীর হোসেনের বাড়ি ঢাকায়।

এসটিএফ সূত্র জানিয়েছে, ফয়সাল ও আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং কয়েক মাস ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। পরবর্তীতে সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন তারা। এমন সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করে আদালতে তোলা হলে আদালত ১৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। সেই রিমান্ড শেষে রোববার আবারও আদালতে হাজির করা হয় তাদের।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে সেখানে ১৮ ডিসেম্বর রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এই হত্যাকাণ্ড ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং জড়িতদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা জোরদার করে।

 

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au