বাংলাদেশ

মার্চের ২২ দিনে চট্টগ্রাম বন্দরে ২৫ জাহাজ জ্বালানি খালাস

  • 1:31 am - March 23, 2026
  • পঠিত হয়েছে:২০০ বার
চট্টগ্রাম বন্দর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মার্চ-  মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে চলমান উত্তেজনার প্রভাব বিশ্ববাজারে পড়লেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি খালাস কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মার্চের ১ তারিখ থেকে ২২ মার্চ পর্যন্ত ২২ দিনে মোট ২৫টি জাহাজ থেকে জ্বালানি খালাস সম্পন্ন হয়েছে।

রোববার (২২ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম। তিনি বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির থাকলেও বন্দরে জ্বালানি সরবরাহে কোনো ব্যাঘাত ঘটেনি এবং নির্ধারিত প্রক্রিয়ায় খালাস কার্যক্রম চলছে।

বর্তমানে ওমান থেকে আসা ‘এলপিজি সেভান’ নামের একটি জাহাজে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস খালাস করা হচ্ছে। একই সময়ে থাইল্যান্ড থেকে বেস অয়েল নিয়ে আসা ‘এবি অলিভিয়া’ নামের একটি জাহাজ বহির্নোঙরের ব্রাভো পয়েন্টে অবস্থান করছে এবং খালাসের অপেক্ষায় রয়েছে।

বন্দর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ‘বিক বরনহলম’ ও ‘মর্নিং জেন’ নামের আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। জাহাজ দুটি ২৫ মার্চের মধ্যে বন্দরে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কর্মকর্তারা বলছেন, বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা থাকলেও চট্টগ্রাম বন্দরে জ্বালানি আমদানি ও খালাস কার্যক্রমে কোনো অস্বাভাবিকতা দেখা যায়নি। দেশের জ্বালানি চাহিদা স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au