বাংলাদেশ

সামনে তেলের দাম, জিনিসপত্রের দাম বেড়ে যাবে: মির্জা ফখরুল 

  • 6:45 pm - March 23, 2026
  • পঠিত হয়েছে:১৩১ বার
স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ মার্চ- সামনের সময়কে কঠিন আখ্যায়িত করে তেলের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব ইতোমধ্যেই দেশের অর্থনীতিতে পড়তে শুরু করেছে এবং এর ধাক্কা সাধারণ মানুষকে বহন করতে হবে।

সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, চলমান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ কমে গেছে। এর প্রভাবে সামনে তেলের দাম বাড়বে এবং এর সঙ্গে পাল্লা দিয়ে নিত্যপণ্যের দামও বৃদ্ধি পাবে। তিনি বলেন, “আমাদের সামনে খুব ভালো সময় না, কঠিন সময়। এই পরিস্থিতি আমাদের মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, জ্বালানি সংকটকে কেন্দ্র করে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা গ্রহণযোগ্য নয়। পাম্প ভাঙচুর বা মব সৃষ্টি করে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, “গায়ের জোরে আইনের বাইরে কোনো কাজ করতে দেওয়া হবে না, প্রয়োজনে কঠোরভাবে দমন করা হবে।”

খাল পুনঃখনন কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলাবদ্ধতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে মাছ ও হাঁস পালনের সুযোগ সৃষ্টিতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না জানিয়ে তিনি বলেন, কেউ অনিয়মে জড়িত হলে তার বিরুদ্ধে দলীয় ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দেন তিনি।

রাজনৈতিক বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ধর্মকে ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা ঠিক নয়। দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ হলেও তারা ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। তিনি বলেন, “আমরা কাজ করতে এসেছি, কাজ করেই মানুষের আস্থা অর্জন করতে চাই।” তিনি আরও বলেন, সৎ জীবনযাপন ও হালাল উপার্জনের ওপর জোর না দিলে প্রকৃত কল্যাণ অর্জন সম্ভব নয়।

কৃষিখাতের বর্তমান পরিস্থিতির কথাও তুলে ধরেন তিনি। সাম্প্রতিক ঝড়বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে গম ও আলুর ক্ষতির কথা উল্লেখ করে তিনি বলেন, কৃষকের এই দুর্ভোগ সরকার বোঝে। নির্বাচনের আগে দেওয়া কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

এ সময় তিনি জানান, কৃষক ও সাধারণ মানুষের সহায়তায় বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবারভিত্তিক সহায়তা কার্ড বিতরণ কার্যক্রম চলছে এবং দেশের কোটি কোটি নারীকে এর আওতায় আনা হবে। পাশাপাশি সারাদেশে ২০ হাজার খাল পুনঃখননের পরিকল্পনার কথাও জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেনসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au