বাংলাদেশ

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ

  • 1:38 am - March 26, 2026
  • পঠিত হয়েছে:১২২ বার

মেলবোর্ন, ২৬ মার্চ-  বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধানসহ বিভিন্ন পদে নিয়োগের জন্য সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বুধবার (২৫ মার্চ) এনটিআরসিএর পরিচালক তাসনিম জেবিন বিনতে শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান, সহকারী প্রধান, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সহকারী সুপার পদে নিয়োগের জন্য আগ্রহী যোগ্য প্রার্থীদের পুনরায় অনলাইনে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট অধিদপ্তরভিত্তিক শূন্য পদে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ২৫ মার্চ ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে এনটিআরসিএর ২৯ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত অষ্টম নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে।

এছাড়া পূর্বে আবেদন করা প্রার্থীদের ফি থেকে অনলাইন ব্যাংকিং চার্জ ও টেলিটক চ্যানেল ফি কেটে অবশিষ্ট অর্থ নগদ, বিকাশ ও রকেটসহ বিভিন্ন মাধ্যমে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ২৮ মার্চ থেকে ৪ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা, যা ৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেওয়া যাবে।

এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিতব্য এই পরীক্ষার সময়সীমা নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা।

এই শাখার আরও খবর

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au