বাংলাদেশ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক

অভিযোগে জিজ্ঞাসাবাদে ডিবি

  • 2:22 pm - March 26, 2026
  • পঠিত হয়েছে:১৬৪ বার
ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে বুধবার রাতে আটক করেছে গোয়েন্দা পুলিশ, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ মার্চ- রাজধানীতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ আটক হয়েছেন। বুধবার গভীর রাতে রাজধানীর একটি এলাকা থেকে তাঁকে আটক করা হয় বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

গোয়েন্দা কর্মকর্তারা জানান, শেখ মামুন খালেদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের বিষয়ে আগে থেকেই অনুসন্ধান চলছিল। এর মধ্যে সংস্থাটিকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার অভিযোগ, এক-এগারোর সময় তাঁর ভূমিকা এবং জলসিঁড়ি আবাসন–সংক্রান্ত অনিয়মের বিষয়গুলো রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এর আগে গত বছরের মে মাসে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর আদালত শেখ মামুন খালেদ ও তাঁর স্ত্রী নিগার সুলতানার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন। ওই সময় তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও সম্পদ–সংক্রান্ত অভিযোগে অনুসন্ধানের কথাও জানানো হয়।

ডিবির কর্মকর্তারা বলেছেন, আটকের পর তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

শেখ মামুন খালেদ ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে তিনি সংস্থাটির কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর পরিচালক ছিলেন।

এদিকে, এর আগে একই প্রেক্ষাপটে লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকেও গ্রেপ্তার করা হয় এবং একটি মামলায় তিনি বর্তমানে পুলিশি রিমান্ডে রয়েছেন।

এই শাখার আরও খবর

বাবার সঙ্গে ছয় মাস কথা নেই, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে শঙ্কায় ছেলেরা

কারাগারে থাকা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ক্রিকেট তারকা ইমরান খানের স্বাস্থ্য ও বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর দুই ছেলে সুলাইমান খান ও কাসিম…

রংপুরের চার হত্যাকাণ্ডে পুলিশের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে সন্দেহ বাড়ছে কেন?

রংপুরে একই পরিবারের চার সদস্য হত্যার ঘটনায় পুলিশের প্রচলিত ঘটনাক্রম নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ময়নাতদন্ত প্রতিবেদনে পাওয়া কিছু তথ্যের সঙ্গে পুলিশের বর্ণিত হত্যার সময়ের…

রংপুরের চার হত্যাকাণ্ড: পুলিশের বক্তব্যে অসংগতি দেখছে আসক

রংপুর নগরের আলোচিত চার হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশের দেওয়া বক্তব্যে অসংগতি রয়েছে বলে প্রাথমিক পর্যবেক্ষণে জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। বিশেষ করে হত্যাকাণ্ডের সময়, পুলিশের…

বাংলাদেশের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ, যা বলল ভারত ও পাকিস্তান

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে তা ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর…

মিরপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, প্রতিবেশী সুমন কারাগারে

ঢাকার মিরপুরে ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী সুমন মিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ…

মেলবোর্নে ছেলেকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাত, ভয়াবহ অভিজ্ঞতা জানালেন মা

অস্ট্রেলিয়ার মেলবোর্নের কেন্দ্রীয় ব্যবসায়িক এলাকায় (সিবিডি) মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত ১০ বছরের ছেলেকে এক অপরিচিত ব্যক্তির হামলা থেকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন এক মা। হাসপাতালে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au