দ্রুত ইরান যুদ্ধ শেষ করতে কর্মকর্তাদের সময়সীমা বেধে দিলেন ট্রাম্প
মেলবোর্ন, ২৭ মার্চ- ইরানের সঙ্গে চলমান সংঘাত দ্রুত শেষ করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক সপ্তাহের মধ্যেই যুদ্ধের ইতি টানার লক্ষ্য নির্ধারণ করে তিনি…
মেলবোর্ন, ২৭ মার্চ- রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ দম্পতি কাজী সাঈফ আহমেদ সৌম্য (৩০) ও জহুরা অন্তি (২৭)। বিয়ের মাত্র এক বছরের মাথায় তাদের এই অকাল মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে জানাজা শেষে রাজবাড়ী শহরের নতুন বাজার কবরস্থানে তাদের পাশাপাশি কবরে দাফন করা হয়। এর আগে শহীদ খুশি রেলওয়ে ময়দানে যৌথ জানাজায় আত্মীয়-স্বজনের পাশাপাশি শত শত মানুষ অংশ নেন।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ‘সৌহার্দ্য’ পরিবহনের বাসে করে ঢাকায় যাচ্ছিলেন এই দম্পতি। বিকেল সোয়া ৫টার দিকে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে পন্টুনে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়।
দীর্ঘ সাত ঘণ্টার উদ্ধার অভিযানের পর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ বাসটি টেনে তুললে ভেতর থেকে সৌম্য ও জহুরার নিথর দেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত সৌম্য রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা গ্রামের কাজী মুকুলের একমাত্র ছেলে। জহুরা অন্তি একই এলাকার মৃত ডা. আব্দুল আলীমের মেয়ে এবং একজন মেডিকেল শিক্ষার্থী ছিলেন। তার সামনে ছিল চিকিৎসক হওয়ার স্বপ্ন, আর নতুন সংসার নিয়ে ছিল নানা পরিকল্পনা।
জানাজায় বিলাপ করতে করতে সৌম্যের বড় চাচা কাজী গোলাম আহমেদ বলেন, নিজের সন্তানের মতো করে সৌম্যকে বড় করেছেন তিনি। পড়াশোনা, চাকরি ও বিয়ের প্রতিটি ধাপে পাশে ছিলেন। এখন একসঙ্গে দুইজনের লাশ দেখতে হচ্ছে, যা তার জন্য অসহনীয়।
দৌলতদিয়া ঘাটের এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ ও তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au