ভূমধ্যসাগরে সাগরে ডুবে সুনামগঞ্জের চারজনের মৃত্যু
মেলবোর্ন, ২৯ মার্চ- অবৈধভাবে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে রাবারের নৌকা ডুবে বাংলাদেশের সুনামগঞ্জের দিরাই উপজেলার চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময়…
মেলবোর্ন, ২৮ মার্চ- মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সাবেক মহাপরিচালক এবং ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দিলারা হাফিজ চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যু বরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)-এর সহধর্মিণী ছিলেন।
শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে তিনি ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, দিলারা হাফিজের মরদেহ আগামীকাল সন্ধ্যায় বাংলাদেশে আনা হবে। পরদিন সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদ দক্ষিণ প্লাজা-তে সকাল ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর জোহর নামাজের পর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজা এবং বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে।
দিলারা হাফিজের মৃত্যুতে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় তিনদিনের শোক ঘোষণা করেছে উপজেলা বিএনপি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au