অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন
মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…
প্রায় ১৭ মাস পর ব্রাজিলের হয়ে দলে ফিরছিলেন তারকা ফুটবলার নেইমার জুনিয়র।কিন্তু মাঠে নামের আগেই আরও একবার ইনজুরি পেয়ে বসলো নেইমারকে,সেই সাথে ছিটকে যান ব্রাজিল স্কোয়াড থেকেই।চলতি মার্চেই আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে মাঠে নামতে যাচ্ছিলেন নেইমার।তবে ১ সপ্তাহ আগে নিজ দেশের ক্লাব সন্তোষের হয়ে মাঠ মাতানোর সময় ইনজুরি আক্রান্ত হন ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড।এরপর মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী জানা যায় আবারও মাঠের বাইরে থাকতে হচ্ছে নেইমারকে।অর্থাৎ কলম্বিয়া ও চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ম্যাচে তাকে পাচ্ছে না সেলেসাওরা। তার পরিবর্তে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এন্ড্রিককে দলে ডাকা হয়েছে।
গত ২ মার্চ ব্রাগান্টিনোর বিপক্ষে সান্তোসের ২-০ গোলের জয়ের ম্যাচে পেশির চোট পান নেইমার।এরপর থেকেই নেইমারের জাতীয় দলের হয়ে মাঠে নামাকে কেন্দ্র করে,সৃষ্টি হতে থাকে যদি কিন্তুর।এদিকে ইনজুরির পরও নেইমারকে একটি পার্টিতেও বেশ চিল মুডেও দেখা গিয়েছিল।যার কারণে ভক্তরা হয়তো ভেবেছিলেন,খুব একটা গুরুতর ইনজুরিতে পরেননি ৩৩ বছর বয়সী এই ফুটবলার,তবে এরপরেই জানা গেলো ইনজুরি থাবায় আরও একবার স্কোয়াডের বাইরে নেইমার।
সিবিএফের বিবৃতিতে ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ আমাদের সব খেলোয়াড়, বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এদেরসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর জানাচ্ছিল। মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সম্প্রতি নেইমার ছিলেন তার পুরনো ফর্মে। গত জানুয়ারিতে সান্তোসে ফিরে সাত ম্যাচ খেলে তিনটি করে গোল ও অ্যাসিস্ট করেছেন তিনি। সান্তোসে যোগ দেওয়ার আগে তিনি দেড় বছর কাটান সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালে। তবে সেখানে চোটের কারণে সব মিলিয়ে মোটে সাত ম্যাচ খেলতে পারেন তিনি।
এদিকে দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের ১২ রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় ৫ নম্বরে আছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে শীর্ষ ছয়ে থাকতে হবে।তাই আসন্ন কলম্বিয়া আর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ ২টি ম্যাচ বেশ গুরত্বপূর্ণ ব্রাজিলের জন্য,তার উপর কলম্বিয়া,আর্জেন্টিনা ২ দলই আছে ফর্মের তুঙ্গে।
বৃহস্পতিবার ২১ মার্চ ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। এরপর ২৬ মার্চ বুয়েনস এইরেসে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ ব্রাজিলের। কলম্বিয়া, আর্জেন্টিনা দুই দলই ব্রাজিলের থেকে পয়েন্ট তালিকায় ওপরে আছে। আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে আছে টেবিলের শীর্ষে, অন্যদিকে কলম্বিয়া ১৯ পয়েন্ট নিয়ে চারে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au