সর্বশেষ

বিসিবির পরিচালনা পর্ষদ বিলুপ্ত, তামিমের নেতৃত্বে অ্যাডহক কমিটি

  • 10:51 pm - April 07, 2026
  • পঠিত হয়েছে:১২৭ বার
ছবি- বিসিবি

মেলবোর্ন, ৭ এপ্রিল- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ বিলুপ্ত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। গত অক্টোবরের নির্বাচনে অনিয়মের প্রমাণ পাওয়া এবং বোর্ডের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠার পর এনএসসি এই সিদ্ধান্ত নেয়।

একই সঙ্গে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে, যা আগামী তিন মাসের মধ্যে বিসিবির নতুন নির্বাচন পরিচালনা করবে। মঙ্গলবার বিকেলে এনএসসির ক্রীড়া পরিচালক মোহাম্মদ আমিনুল এহসান সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, নির্বাচন সংক্রান্ত তদন্তে প্রমাণ পাওয়া গেছে যে, বিসিবির নির্বাচন সম্পূর্ণ স্বচ্ছ ছিল না। তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা গেছে, বর্তমান পরিচালকদের মধ্যেও একাধিকজন অনিয়ম স্বীকার করেছেন। এনএসসি ইতোমধ্যে এই তথ্য এবং সদ্য গঠিত অ্যাডহক কমিটির নাম আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়েছে।

অ্যাডহক কমিটির ১১ সদস্যের মধ্যে রয়েছে রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম এবং ফাহিম সিনহা।

বিসিবির পরিচালনা পর্ষদ ২৫ সদস্যের হলেও বর্তমান বোর্ডে মাত্র ১৭ জন পরিচালক ছিলেন। দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে সাতজন পরিচালক ব্যক্তিগত কারণে পদত্যাগ করার পর বোর্ডের কার্যক্রম নড়বড়ে অবস্থায় চলে আসছিল। এনএসসির হস্তক্ষেপে শেষ পর্যন্ত পুরো পর্ষদই বিলুপ্ত করা হলো।

এই শাখার আরও খবর

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

গডজিলা ভার্সেস কং’ অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

মেলবোর্ন, ২২ জুলাই: যুক্তরাষ্ট্রের তরুণ অভিনেত্রী কেলি হটল, যিনি Godzilla vs. Kong চলচ্চিত্র সিরিজে অভিনয় করে পরিচিতি পান, সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স…

ধর্ম অবমাননার মামলায় পডকাস্ট উপস্থাপক রেহান তারিকের জামিন মঞ্জর

মেলবোর্ন, ২২ জুলাই:  পাকিস্তানের লাহোরের একটি সেশনস আদালত মঙ্গলবার ধর্ম অবমাননা আইন ও প্রিভেনশন অব ইলেকট্রনিক ক্রাইমস অ্যাক্ট (পেকা), ২০১৬-এর অধীনে দায়ের করা মামলায় পডকাস্ট…

জয়পুরহাটে ইটের আঘাতে আহত অরুণ দেবনাথের মৃত্যু

মেলবোর্ন, ২২ জুলাই: জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় ইটের আঘাতে গুরুতর আহত হওয়া অরুণ দেবনাথ (২৫) প্রায় এক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত…

পারিবারিক সহিংসতা নিয়ে পলিন হ্যানসনের মন্তব্যে তীব্র সমালোচনা, সরব ব্রিটানি হিগিন্স

মেলবোর্ন, ২২ জুলাই-  অস্ট্রেলিয়ায় পারিবারিক সহিংসতা নিয়ে বিতর্কের মধ্যে ওয়ান নেশন দলের নেতা পলিন হ্যানসন-এর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন নারী অধিকারকর্মী ব্রিটানি হিগিন্স। হ্যানসন দাবি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au