বাংলাদেশ

সংসদের গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন

বাড়ছে সরাসরি কার্যক্রম দেখার সুযোগ

  • 10:10 pm - April 10, 2026
  • পঠিত হয়েছে:২২১ বার

মেলবোর্ন, ১০ এপ্রিল- জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য আসনসংখ্যা বাড়িয়ে ১৫০ করা হয়েছে। আগে যেখানে অনূর্ধ্ব ১২ বছরের শিক্ষার্থীদের জন্য ৫০টি আসন নির্ধারিত ছিল, সেখানে নতুন করে আরও ১০০টি আসন বরাদ্দ দেওয়া হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) এ তথ্য জানিয়েছে । মন্ত্রণালয় জানায়, এই উদ্যোগের ফলে আরও বেশি শিক্ষার্থী সরাসরি সংসদের কার্যক্রম দেখার সুযোগ পাবে, যা তাদের গণতান্ত্রিক চর্চা ও সংসদীয় কার্যপ্রণালী সম্পর্কে ধারণা গড়ে তুলতে সহায়তা করবে।

এই উদ্যোগের পেছনে ভূমিকা রাখেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী । তিনি দর্শনার্থী গ্যালারিতে অতিরিক্ত ১০০টি আসন বরাদ্দের জন্য স্পিকারের কাছে আবেদন জানালে তা অনুমোদন করা হয়।

মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে রাষ্ট্র ও রাজনীতি সম্পর্কে সচেতন করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শহীদ রাষ্ট্রপতি -এর উদাহরণ টেনে বলেন, শিক্ষার্থীদের রাষ্ট্রের বিভিন্ন দিক সম্পর্কে জানাতে অতীতে নানা উদ্যোগ নেওয়া হয়েছিল, যা অনুসরণযোগ্য।

এ বিষয়ে জাতীয় সংসদের সচিব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তিনি জানান, শিক্ষার্থীরা সংসদে এলে অধিবেশন শুরুর আগে তাদের সংসদের কার্যক্রম, ইতিহাস ও স্থাপত্যশৈলী সম্পর্কে ধারণা দেওয়া হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপ শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ গড়ে তুলতে এবং রাষ্ট্র পরিচালনার প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই শাখার আরও খবর

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au