খেলা

মেসির গোলে জয় মিয়ামির

  • 7:28 pm - March 17, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার

আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলের রোমাঞ্চকর জয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে উঠেছে ইন্টার মিয়ামি।

তিন ম্যাচ বিরতির পর কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে কাভালিয়ারের বিপক্ষে ফিরেই গোলের দেখা পেয়েছিলেন মেসি। এবার এমএলএসেও ছন্দ ধরে রেখেছেন বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক।

ম্যাচের ১১ মিনিটে আটলান্টা ইউনাইটেডকে এগিয়ে দেন ল্যাতে ল্যাত। তবে মাত্র নয় মিনিট পরই জবাব দেন মেসি। দারুণ এক গোলে ২০ মিনিটে সমতা ফেরান তিনি। প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-১ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধেও হাড্ডাহাড্ডি লড়াই চলে। বল দখল, পাসের সঠিকতা ও আক্রমণে সমানতালে এগোচ্ছিল ম্যাচ। তবে ম্যাচের ভাগ্য গড়ে দেয় ৮৯ মিনিটে এফ পিক্যাল্টের গোল। তার লক্ষ্যভেদে ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে মিয়ামি।

এই জয়ে ৪ ম্যাচে তিন জয় ও এক ড্র নিয়ে ১০ পয়েন্ট সংগ্রহ করেছে ইন্টার মিয়ামি, যা ইস্টার্ন কনফারেন্সের শীর্ষস্থান নিশ্চিত করেছে। ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফিলাডেলফিয়া, আর ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে কলম্বাস।

এই শাখার আরও খবর

ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফাইনালের আগে মেসির ‘সব ভুলে যাও’ মন্তব্যে নতুন প্রশ্ন

মেলবোর্ন, ২১ জুলাই: ভাইরাল ভিডিও ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা; ম্যাচের আগে সতীর্থদের শান্ত থাকার আহ্বান জানান আর্জেন্টিনা অধিনায়ক। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা…

বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে ফিরল স্পেন

মেলবোর্ন, ২১ জুলাই-  ফিফা বিশ্বকাপের শিরোপা জয়ের পর দেশে ফিরেছে স্পেন জাতীয় ফুটবল দল। বিশ্বকাপের সোনালি ট্রফি হাতে সোমবার (২০ জুলাই) দুপুরে মাদ্রিদের বারাজাস আন্তর্জাতিক…

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিপুলসংখ্যক মানুষের সমাগমে নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের স্থাপন…

৪৮ দল, বাড়তি ম্যাচ ও ট্রাম্প বিতর্ক: কেমন কাটল ২০২৬ বিশ্বকাপ?

মেলবোর্ন, ২০ জুলাই- মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হয়েছে স্পেনের শিরোপা জয়ের মধ্য দিয়ে। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে…

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেলবোর্ন, ২০ জুলাই- স্পেনের বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে পর্দা নেমেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসবের পাশাপাশি টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো ফুটবলারদের…

আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

মেলবোর্ন, ২০ জুলাই- ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ফুটবল বিশ্বের শীর্ষে উঠেছে স্পেন। যুক্তরাষ্ট্রের নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au