বিশ্ব

হরমুজ অবরোধ ঘিরে নতুন হুমকি: ইরানের জাহাজ ধ্বংসের সতর্কবার্তা ট্রাম্পের

  • 4:12 am - April 14, 2026
  • পঠিত হয়েছে:২০১ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৪ এপ্রিল- হরমুজ প্রণালি ঘিরে ইরানের বন্দর অবরোধ কার্যকর হওয়ার পরপরই নতুন করে কঠোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অবরোধ ভাঙার চেষ্টা করলে ইরানের যেকোনো ‘অ্যাটাক শিপ’ বা আক্রমণকারী জাহাজ তাৎক্ষণিকভাবে ধ্বংস করে দেওয়া হবে।

এক পোস্টে ট্রাম্প বলেন, ইরানের নৌ সক্ষমতা ইতোমধ্যেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দাবি, ইরানের ১৫৮টি জাহাজ ধ্বংস হয়ে গেছে এবং তাদের নৌবাহিনী কার্যত অকার্যকর অবস্থায় রয়েছে।

তবে ইরানের স্বল্পসংখ্যক দ্রুতগামী ‘ফাস্ট অ্যাটাক শিপ’ এতদিন লক্ষ্যবস্তু করা হয়নি বলে জানান তিনি। ট্রাম্পের ভাষায়, এগুলোকে এতদিন বড় হুমকি হিসেবে বিবেচনা করা হয়নি।

কিন্তু নতুন সতর্কবার্তায় তিনি স্পষ্ট করে বলেন, “এই জাহাজগুলোর কোনোটি যদি আমাদের অবরোধের আওতাধীন এলাকার কাছেও আসে, তাহলে তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হবে।” তিনি আরও উল্লেখ করেন, সমুদ্রপথে মাদক পাচারকারীদের নৌকা ধ্বংসে যুক্তরাষ্ট্র যে কৌশল ব্যবহার করে, একই পদ্ধতি প্রয়োগ করা হবে এসব জাহাজের ক্ষেত্রেও।

এর আগে ট্রাম্প ইরানের সব বন্দর কার্যত বিচ্ছিন্ন করার লক্ষ্যে হরমুজ প্রণালিতে অবরোধ আরোপের ঘোষণা দেন। ওয়াশিংটনের স্থানীয় সময় সকাল ১০টা, বাংলাদেশ সময় রাত ৮টার দিকে অবরোধ কার্যকর হওয়ার কিছুক্ষণের মধ্যেই এই নতুন হুমকি সামনে আসে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের সরাসরি সামরিক হুমকি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালির মতো কৌশলগত জলপথে এমন অবস্থান বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

এই শাখার আরও খবর

গ্যাস সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যানজটে দুর্ভোগ

মেলবোর্ন, ২২ জুলাই- ময়মনসিংহের বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সংকটের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। প্রায় আধাঘণ্টার এ কর্মসূচিতে…

ফিফা সভাপতির পদত্যাগ চান লা লিগা সভাপতি তেবাস

মেলবোর্ন, ২২ জুলাই- ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্তিনোর বিরুদ্ধে আবারও কঠোর অবস্থান নিয়েছেন স্পেনের লা লিগা সভাপতি হ্যাভিয়ের তেবাস। বিশ্বকাপে অংশগ্রহণকারী দলের সংখ্যা ৪৮ থেকে বাড়িয়ে…

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতি ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভেঙে ফেলার ঘৃণ্য রাজনীতি

মেলবোর্ন, ২২ জুলাই- ​স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনতে যে তরুণেরা নিজেদের বুক পেতে দিয়েছিলেন, তাঁদের স্মৃতিচিহ্ন আজ নিজ দেশেই পরিকল্পিতভাবে মুছে ফেলার যে অপচেষ্টা চলছে, তা…

মিথেন গ্যাস লিক ও বিস্ফোরণে সিকিমের সুড়ঙ্গে ভয়াবহ বিপর্যয়,মৃতের সংখ্যা ২০ ছাড়ানোর আশঙ্কা

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের সিকিমে নির্মীয়মাণ একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিক তদন্তে ধারণা করা…

শিশুকে বলাৎকারের পর হুজুর মাথায় হাত দিয়ে বলেন ‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’

মেলবোর্ন, ২২ জুলাই- কুষ্টিয়ার কুমারখালীতে ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে একই মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার (২১ জুলাই) বিকেল ৫টার দিকে…

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au