বিজ্ঞান ও প্রযুক্তি

নিজের ‘এআই প্রতিচ্ছবি’ তৈরিতে কাজ করছে মেটা

জাকারবার্গের বিকল্প ভাবনায় নতুন প্রযুক্তি

  • 10:42 pm - April 14, 2026
  • পঠিত হয়েছে:৩৯৩ বার
নিজের ‘এআই প্রতিচ্ছবি’ তৈরিতে কাজ করছে মেটা, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ এপ্রিল-  প্রযুক্তি জগতে নতুন এক ধারণা নিয়ে এগোচ্ছে মেটা, যেখানে প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জাকারবার্গ-এর মতো একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘এআই অ্যাভাটার’ তৈরির কাজ চলছে। ভবিষ্যতে এই ডিজিটাল প্রতিচ্ছবি জাকারবার্গের অনুপস্থিতিতেও তার হয়ে সিদ্ধান্ত গ্রহণ বা পরামর্শ দিতে সক্ষম হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে।

ফাইন্যান্সিয়াল টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, জাকারবার্গের কথা বলার ধরন, বাচনভঙ্গি, জনসমক্ষে দেওয়া বক্তব্য এবং চিন্তাভাবনার ভিত্তিতে এই এআই চরিত্রটিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর লক্ষ্য হচ্ছে, কোম্পানির কৌশলগত সিদ্ধান্ত ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কর্মীদের নির্দেশনা দিতে সক্ষম একটি ভার্চুয়াল সংস্করণ তৈরি করা।

প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট জানিয়েছে, এই এআই অ্যাভাটার এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে এটি বাস্তব মানুষের মতো কথা বলতে এবং যোগাযোগ করতে পারে। মেটা ইতোমধ্যেই ত্রিমাত্রিক বা থ্রিডি অ্যানিমেটেড এআই চরিত্র তৈরির কাজ শুরু করেছে, যা ব্যবহারকারীদের সঙ্গে স্বাভাবিক কথোপকথনে অংশ নিতে পারবে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ‘জাকারবার্গ এআই’ মূলত একটি ভার্চুয়াল সহকারী হিসেবে কাজ করবে। সিইও সরাসরি উপস্থিত না থাকলে বা কোনো কারণে বক্তব্য দিতে না চাইলে এই এআই চরিত্রটি তার হয়ে কর্মীদের সঙ্গে যোগাযোগ করবে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে।

এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে বলা হয়েছিল, জাকারবার্গ নিজের কাজ সহজ করতে একটি ‘এআই এজেন্ট’ তৈরির উদ্যোগ নিয়েছেন, যা তার হয়ে বিভিন্ন তথ্য খুঁজে বের করা ও সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

যদিও প্রকল্পটি এখনো উন্নয়ন পর্যায়ে রয়েছে এবং বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি, তবে প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এটি সফল হলে কর্পোরেট নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণের ধরণে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। একই সঙ্গে মানুষের ডিজিটাল প্রতিচ্ছবি ব্যবহারের নৈতিকতা ও নিরাপত্তা নিয়েও নতুন বিতর্ক তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

কবে দেশে ফিরবেন শেখ হাসিনা, সিদ্ধান্ত হবে ৭ নভেম্বর

ভাস্কর দত্ত :  সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কবে দেশে ফিরবেন, তা নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা চলছে। আগামী ৭ নভেম্বর দলটির…

ডিবি হেফাজতে ইকবাল সোবহান ও রাজীব ঘোষ: সাংবাদিক মহলে উদ্বেগ

রাজধানীর মহাখালীতে কর্মস্থল থেকে সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী ও ডিবিসি নিউজের ক্রাইম চিফ রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের ঘটনায় সাংবাদিক সমাজে…

ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধে ৪০ বিলিয়ন ডলারের ক্ষতি পাকিস্তানের

ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে বাণিজ্য বন্ধ থাকায় প্রায় ৪০ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়েছে পাকিস্তান। দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক পুনরায় চালুর আহ্বান জানিয়েছেন…

কিশোরগঞ্জে জামায়াত নেতার ছেলেকে বুকে ছুরিকাঘাত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জামায়াত নেতা ও অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানাকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে…

মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে বসতে চান রাহুল গান্ধী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রকাশ্য বিতর্কে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিতর্কের বিচারক কে হবেন,…

ডিসেম্বরে নতুন মজুরি কাঠামোর আশ্বাস: তবুও কেন ‘অনিশ্চয়তায়’ শ্রমিকরা

তৈরি পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করে জানুয়ারি থেকে বর্ধিত বেতন দেওয়ার বিষয়ে একমত হয়েছেন মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। বুধবার (৪ নভেম্বর)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au