বিশ্ব

বিহারে ‘নীতীশ যুগের’ অবসান, মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ

  • 11:02 pm - April 14, 2026
  • পঠিত হয়েছে:২০৫ বার
নীতীশ কুমার, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ এপ্রিল- ভারতের বিহার রাজনীতিতে দীর্ঘ দুই দশকের এক অধ্যায়ের অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন জনতা দল (ইউনাইটেড) প্রধান নীতীশ কুমার। মঙ্গলবার তিনি রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইনের কাছে পদত্যাগপত্র জমা দেন, যার মধ্য দিয়ে রাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের আলোচনা শুরু হয়েছে।

পদত্যাগের আগে নীতীশ কুমার মন্ত্রিসভা ভেঙে দেওয়ার সুপারিশ করেন বলে জানা গেছে। রাজ্যের মন্ত্রী রাম কৃপাল যাদব বিষয়টি নিশ্চিত করেছেন। দীর্ঘ ২০ বছর ধরে বিহারের প্রশাসনিক নেতৃত্বে থাকা নীতীশ কুমারের এই সিদ্ধান্ত রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।

তবে তিনি রাজনীতি থেকে সরে যাচ্ছেন না। ইতোমধ্যেই রাজ্যসভার সদস্য হিসেবে নির্বাচিত হয়ে শপথ নিয়েছেন তিনি। ফলে জাতীয় রাজনীতিতে তার সক্রিয় উপস্থিতি অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে ২৪৩ সদস্যের বিহার বিধানসভায় বিজেপি ৮৯ জন বিধায়ক নিয়ে একক বৃহত্তম দল। জেডিইউয়ের রয়েছে ৮৫ জন সদস্য। এছাড়া লোক জনশক্তি পার্টি, হিন্দুস্তানি আওয়াম মোর্চা ও রাষ্ট্রীয় লোক মোর্চাসহ অন্যান্য শরিকদের নিয়ে এনডিএ জোটের মোট শক্তি দাঁড়িয়েছে ২০২ জন বিধায়ক, যা সরকার গঠনে সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নির্দেশ করে।

নীতীশ কুমারের পদত্যাগের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে হবেন বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী। বিজেপি তাদের পরিষদীয় দলের নেতা নির্বাচন করতে বৈঠকে বসতে যাচ্ছে বলে জানা গেছে। ফলে রাজ্যের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নতুন নেতৃত্ব আসার সম্ভাবনা জোরালো হয়েছে।

বিশ্লেষকদের মতে, নীতীশ কুমারের এই পদক্ষেপ শুধু বিহার নয়, দিল্লির জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। দীর্ঘদিনের অভিজ্ঞ এই নেতার রাজ্যসভায় সক্রিয়তা ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে।

এই শাখার আরও খবর

সমুদ্রের ১০ মিটার গভীরে সৌরবিদ্যুৎ উৎপাদন চীনের

সমুদ্রপৃষ্ঠের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ উৎপাদনে সফল হয়েছেন চীনা বিজ্ঞানীরা। ইয়ুনান বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বিশ্বের প্রথম কার্যকর পানির নিচের সৌরবিদ্যুৎ ব্যবস্থা তৈরি ও পরীক্ষা করেছেন।…

মাঠের বাইরের সংকটে রুগ্ণ বাংলাদেশ নারী ক্রিকেট

এশিয়ান গেমসে ব্রোঞ্জ পদক ধরে রাখতে না পারার পেছনে শুধু ব্যাটিং-বোলিংয়ের ব্যর্থতা নয়, মাঠের বাইরের অস্থিরতাও বড় কারণ বলে মনে করছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের…

শক্তিপ্রয়োগ করে কাউকে অধীন করা যায় না: ইরানের প্রেসিডেন্ট

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এবং আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান তুলে ধরতে মঙ্গলবার ভোরে নিউইয়র্কের উদ্দেশে দেশ ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরের আগে…

 সিলেকটিভ সিমপ্যাথি ও দ্বৈত মানদণ্ড: বিশ্বব্যাপী মানবতা কোন পথে?

অন্যায়, বৈষম্য কিংবা অযৌক্তিক যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে জাগ্রত বিবেকের তাড়নায় আপত্তি ও ভিন্নমত প্রকাশ করাই হলো প্রতিবাদ। কিন্তু সমসাময়িক প্রেক্ষাপটে প্রতিবাদের সেই আদর্শিক রূপটি যেন…

খুলনায় ছাত্র হত্যা মামলায় খুবির সাবেক শিক্ষার্থী আটক

খুলনা বিশ্ববিদ্যালয়ের খানজাহান আলী হলের পাশে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আজমুল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় হাসনাত হাবিব রিফাত নামে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীকে আটক করেছে স্পেশাল রেসপন্স…

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পরিবর্তন নেই

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার নিয়ে পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় মঙ্গলবার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। দীর্ঘ সময় ধরে সুদের হার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au