বাংলাদেশ

বিমানবন্দরে আটকে ফেরত পাঠানো হলো সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে

  • 4:01 pm - April 16, 2026
  • পঠিত হয়েছে:২২২ বার
দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ এপ্রিল- ওমরাহ হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে দৈনিক অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীকে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে ইমিগ্রেশন পুলিশ তাকে বিদেশযাত্রায় বাধা দিয়ে অফলোড করে দেয়।

বিমানবন্দর সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্র জানিয়েছে, সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৯ ফ্লাইটে করে জেদ্দা যাওয়ার কথা ছিল তার। নির্ধারিত সময় অনুযায়ী তিনি বিমানবন্দরে পৌঁছে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে গেলে সেখানে তার বিরুদ্ধে থাকা তথ্যের ভিত্তিতে তাকে আটকে দেওয়া হয়।

সূত্রটি আরও জানায়, ইকবাল সোবহান চৌধুরী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলার আসামি। এসব মামলার প্রেক্ষিতে তার পাসপোর্ট ইমিগ্রেশন বিভাগের স্টপলিস্টে অন্তর্ভুক্ত ছিল। এ কারণে আইনগত বিধিনিষেধ অনুযায়ী তাকে দেশত্যাগে বাধা দেওয়া হয় এবং ফ্লাইটে উঠতে দেওয়া হয়নি।

দুপুর প্রায় ২টা ১০ মিনিটে তাকে আনুষ্ঠানিকভাবে অফলোড করা হয়। এ ঘটনায় ইমিগ্রেশন পুলিশ একটি সাধারণ ডায়েরি (জিডি)ও নথিভুক্ত করে। পরবর্তীতে তিনি বিমানবন্দর ত্যাগ করে বাসায় ফিরে যান।

ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট মহলে আলোচনা তৈরি হয়েছে, বিশেষ করে একজন জ্যেষ্ঠ সাংবাদিকের বিদেশযাত্রা আটকে দেওয়ার প্রেক্ষাপট ও আইনগত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, স্টপলিস্টে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম অনুসারেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au