প্রবাস দর্পন

মেলবোর্নে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত ‘বৈশাখী মেলা ২০২৬’

বঙ্গসাথীর আয়োজনে ওয়েরিবিতে প্রাণের উৎসব সংস্কৃতি, খাবার ও কমিউনিটির মিলনমেলা

  • 11:06 am - April 19, 2026
  • পঠিত হয়েছে:২৯৪ বার
প্রবাসে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক প্রাণবন্ত মিলনমেলা। ছবি: সংগৃহীত/সরবরাহকৃত

মেলবোর্ন, ১৯ এপ্রিল: মেলবোর্নে বসবাসরত বাঙালি কমিউনিটির অন্যতম বৃহৎ আয়োজন ‘বৈশাখী মেলা ২০২৬’ গত ১৮ এপ্রিল শনিবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বঙ্গসাথীর আয়োজনে এবং অসিজ গ্রুপের উপস্থাপনায় ওয়েরিবি ইনডোর স্পোর্টস সেন্টারে বিকেল সাড়ে ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত চলে এ আয়োজন।

উৎসবের আমেজে মুখর ওয়েরিবি ইনডোর স্পোর্টস সেন্টারে ‘বৈশাখী মেলা ২০২৬’। ছবি: সংগৃহীত/সরবরাহকৃত

বাংলা নববর্ষকে ঘিরে আয়োজিত এই মেলায় শুরু থেকেই ছিল দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি। উৎসবের আমেজে ভরে ওঠে পুরো মেলা প্রাঙ্গণ, যেখানে নানা বয়সী মানুষ ঐতিহ্যবাহী পোশাকে অংশ নিয়ে এক অনন্য সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত করেন অনুষ্ঠানটি।

মেলার অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ লাইভ সাংস্কৃতিক পরিবেশনা। সংগীত, নৃত্য, আবৃত্তি এবং বর্ণিল ফ্যাশন শো দর্শকদের মুগ্ধ করে। এছাড়াও ২৫টিরও বেশি খাবার ও বিভিন্ন পণ্যের স্টলে ছিল বাঙালি ঐতিহ্যবাহী খাবারের সমারোহ। ফ্যাশন ও হস্তশিল্পের স্টলগুলোতে শাড়ি, পোশাক, গহনা এবং নানান শিল্পকর্ম দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার পার্লামেন্ট সদস্য জোয়ান রায়ান ও জন লিস্টারসহ স্থানীয় সিটি কাউন্সিলের মেয়র ও কাউন্সিলররা। তাঁদের উপস্থিতি আয়োজনটির গুরুত্ব ও মর্যাদা আরও বৃদ্ধি করে।

শিশু-কিশোরদের অংশগ্রহণে জমে ওঠে চিত্রাঙ্কন ও সৃজনশীল প্রতিযোগিতা। ছবি: সংগৃহীত/সরবরাহকৃত

এবারের মেলায় শিশু-কিশোরদের জন্য ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বাংলা সৃজনশীল শিল্প প্রতিযোগিতা, বাংলা নববর্ষভিত্তিক কুইজসহ নানা আয়োজন। পাশাপাশি বাংলা ফোক ব্যান্ডের প্রাণবন্ত পরিবেশনা পুরো অনুষ্ঠানকে আরও উজ্জ্বল করে তোলে।

আয়োজকরা জানান, ‘বৈশাখী মেলা ২০২৬’ শুধু একটি উৎসব নয়, এটি ছিল প্রবাসে বাঙালি সংস্কৃতি, ঐতিহ্য ও সম্প্রদায়ের বন্ধনকে আরও সুদৃঢ় করার এক মিলনমেলা।

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

​শুভ জন্মাষ্টমী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ: সম্প্রীতির আলোয় ঘুচুক অন্ধত্ব

​জন্মাষ্টমী, অসাম্প্রদায়িক চেতনা এবং আমাদের বাংলাদেশ ​সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী। পরম অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি হিসেবে দিনটি পালিত হয়ে আসছে গভীর…

শুভ জন্মাষ্টমী আজ

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব জন্মাষ্টমী আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী, ভাদ্র মাসের…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au