বাংলাদেশ

চট্টগ্রামের মীরসরাইয়ে গীতাপাঠ অনুষ্ঠানে হামলা

  • 2:07 pm - April 19, 2026
  • পঠিত হয়েছে:২৫৭ বার
চট্টগ্রামের মীরসরাইয়ে ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় গীতাপাঠ ও মহোৎসব অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে, ছবি : সংগৃহীত

মেলবোর্ন, ১৯ এপ্রিল- চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ত্রিপুরা সম্প্রদায়ের ধর্মীয় গীতাপাঠ ও মহোৎসব অনুষ্ঠানে কিশোর গ্যাংয়ের হামলার ঘটনায় নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায় এবং এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়নের কয়লা গ্রামের গলাচিপা খামার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, খামার পাড়া এলাকায় ধর্মীয় গীতাপাঠের অনুষ্ঠান চলাকালে পার্শ্ববর্তী মধ্যটিলা ত্রিপুরা পাড়া থেকে আসা একদল কিশোর মদ্যপ অবস্থায় সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তারা অনুষ্ঠানে উপস্থিত নারীদের উত্ত্যক্ত করার চেষ্টা করলে আয়োজকদের সঙ্গে তাদের বাগবিতণ্ডা ও হাতাহাতি শুরু হয়।

পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে মীমাংসার উদ্দেশ্যে খামার পাড়া সমাজের সর্দার সেকান্ত ত্রিপুরা ও স্থানীয়রা মধ্যটিলা সমাজের সর্দার নিকেন্দ্র ত্রিপুরার কাছে গেলে ফের অতর্কিত হামলার শিকার হন তারা।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন রূপ কুমার ত্রিপুরা (২৬), পঞ্চ কুমার ত্রিপুরা (৩২), রিফন ত্রিপুরা (২৫), সহেল ত্রিপুরা (২২), আলোমতি ত্রিপুরা (৩৫) এবং পুকতি ত্রিপুরা (৪৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে মোহন ত্রিপুরা ও পরেশ ত্রিপুরার নেতৃত্বে একটি কিশোর গ্যাং এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছে। অভিযুক্তদের মধ্যে শিপন ত্রিপুরা, রাজীব ত্রিপুরা, তপু ত্রিপুরা, তাজেল ত্রিপুরা, অজিত ত্রিপুরা, রাজেত ত্রিপুরা, সনিক ত্রিপুরা, খোকন ত্রিপুরা ও রসুল ত্রিপুরার নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীরা।

খামার পাড়া সমাজের সর্দার সেকান্ত ত্রিপুরা বলেন, বিকেল তিনটার দিকে কিশোররা মদ্যপ অবস্থায় অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং নারীদের ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে। বিষয়টি শান্তিপূর্ণভাবে মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও পরে তাদের ওপর হামলা চালানো হয়।

অন্যদিকে মধ্যটিলা ত্রিপুরা সম্প্রদায়ের প্রতিনিধি বৈশ্য কুমার ত্রিপুরা বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত এবং এর আগেও কয়েকজন কিশোর এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ছিল। তিনি জানান, সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হবে, তা সম্ভব না হলে আইনের আশ্রয় নেওয়া হবে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক বলেন, ঘটনার বিষয়ে তারা অবগত হয়েছেন, তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au