বাংলাদেশ

মঙ্গলবার শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬, মানতে হবে যেসব নির্দেশনা

  • 5:11 pm - April 20, 2026
  • পঠিত হয়েছে:২১৪ বার
এসএসসি ও সমমান পরীক্ষা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ এপ্রিল- দেশজুড়ে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) থেকে এই পরীক্ষা শুরু হবে, যা চলবে আগামী ২০ মে পর্যন্ত।

এবারের পরীক্ষার রুটিন অনুযায়ী প্রথম দিনেই বাংলা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। পরীক্ষার সময়সূচি আগেই প্রকাশ করেছে শিক্ষা বোর্ড।

পরীক্ষা শেষে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৭ থেকে ১৪ জুন পর্যন্ত। পাশাপাশি ১৮ জুনের মধ্যে ব্যবহারিক নম্বরসহ সকল কাগজপত্র নির্ধারিত নিয়মে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে যানজট ও ভোগান্তি কমাতে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর আগে সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। তবে পরীক্ষার কক্ষে প্রবেশের আগের নিয়মগুলো আগের মতোই বহাল থাকবে।

ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষার্থীদের জন্য মোট ১৪টি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে, যা অবশ্যই মানতে হবে।

পরীক্ষার্থীদের ১৪টি নির্দেশনা

১. পরীক্ষার কমপক্ষে ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষাকক্ষে আসন গ্রহণ করতে হবে।
২. প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৩. প্রথমে বহুনির্বাচনী এবং পরে সৃজনশীল/রচনামূলক পরীক্ষা হবে, মাঝখানে কোনো বিরতি থাকবে না।
৪. পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা শুরুর অন্তত ৭ দিন আগে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সংগ্রহ করতে হবে।
৫. শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান, খেলাধুলা ও ক্যারিয়ার শিক্ষা বিষয়ে ধারাবাহিক মূল্যায়নের নম্বর প্রতিষ্ঠান থেকে কেন্দ্রকে পাঠানো হবে এবং বোর্ডের ওয়েবসাইটে আপলোড করা হবে।
৬. উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে পূরণ করতে হবে এবং উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
৭. সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে আলাদাভাবে পাস করতে হবে।
৮. শুধুমাত্র নিবন্ধনপত্রে উল্লেখিত বিষয়েই পরীক্ষা দেওয়া যাবে, অন্য বিষয়ে অংশগ্রহণ করা যাবে না।
৯. প্রবেশপত্র বিতরণে কোনো বিলম্ব বা জটিলতা হলে প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন।
১০. শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
১১. কেন্দ্র সচিব ছাড়া কেউ পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না।
১২. সকল অংশের পরীক্ষায় একই উপস্থিতি তালিকা ব্যবহার করা হবে।
১৩. ব্যবহারিক পরীক্ষা নিজ নিজ কেন্দ্রেই অনুষ্ঠিত হবে।
১৪. ফলাফল প্রকাশের ৭ দিনের মধ্যে অনলাইনে পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, এবারও কঠোর শৃঙ্খলার মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং নকল প্রতিরোধে বিশেষ নজরদারি থাকবে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au