অভিষেকেই ৪৭ বছর রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার
মেলবোর্ন, ৯ জুন- ভারতীয় ক্রিকেটে নতুন স্পিন যুগের সূচনা হতে পারে মানব সুথারের হাত ধরেই। আফগানিস্তানের বিপক্ষে নিজের অভিষেক টেস্ট ম্যাচেই দুর্দান্ত বোলিং নৈপুণ্য দেখিয়ে ৪৭…
মেলবোর্ন, ২১ এপ্রিল- দেশে হাম ও হাম-সদৃশ লক্ষণ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় একজন নিশ্চিত হাম রোগী এবং দুইজন হামের লক্ষণ নিয়ে মৃত্যুবরণ করেছেন। এর আগের দিন সোমবারও তিনজনের মৃত্যু হয়েছিল।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৮ জনে। পাশাপাশি হামের লক্ষণ নিয়ে মারা গেছে আরও ১৮৫ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ১৫৯ জন এবং নিশ্চিত হাম রোগী ১৮৮ জন।
এ পর্যন্ত হাসপাতালে সন্দেহজনক হাম রোগী ভর্তি হয়েছে ১৭ হাজার ৮৫ জন। এর মধ্যে সোমবার ছিল ১৬ হাজার ১৭২ জন এবং রবিবার ছিল ১৫ হাজার ৩২৬ জন।
অন্যদিকে, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা মঙ্গলবার পর্যন্ত দাঁড়িয়েছে ১৪ হাজার ১০৫ জনে। এর আগে সোমবার ছিল ১৩ হাজার ২৫৮ জন এবং রবিবার ছিল ১২ হাজার ৩৯৬ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, রোগীর সংখ্যা ও মৃত্যুর এই ধারাবাহিক বৃদ্ধি পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে এবং দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদারের প্রয়োজন রয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au