খেলা

পারিবারিক ইস্যুতে এবার নমনীয় বিসিসিআই!

  • 4:48 am - March 19, 2025
  • পঠিত হয়েছে:১৬৯ বার

ভারতীয় ক্রিকেট বোর্ড পারিবারিক নীতিতে পরিবর্তনের বিষয়ে ভাবনা-চিন্তা করছে, আর এর পেছনে মূল কারণ হতে পারে বিরাট কোহলির প্রকাশ্য সমালোচনা। ভারতীয় তারকা ব্যাটার সম্প্রতি বোর্ডের নতুন নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেছেন, দীর্ঘ সফরে পরিবারের উপস্থিতি মানসিক স্বস্তি আনে এবং পারফরম্যান্সের চাপ কমায়।

বর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয়ের পর বিসিসিআই নতুন একটি নীতি ঘোষণা করেছিল, যেখানে বিদেশ সফরে খেলোয়াড়দের পরিবারের সঙ্গে থাকার দিনসংখ্যা সীমিত করা হয়। নিয়ম অনুযায়ী, ৪৫ দিনের বেশি বিদেশ সফরে থাকলে খেলোয়াড়দের সঙ্গী ও ১৮ বছরের কম বয়সী সন্তানরা মাত্র একবার, সর্বোচ্চ দুই সপ্তাহের জন্য তাদের সঙ্গে যোগ দিতে পারবে।

সম্প্রতি এক প্রচারণামূলক ইভেন্টে কোহলি সরাসরি এই নিয়মের বিরুদ্ধে কথা বলেন। তিনি বলেন, ‘যদি কোনো খেলোয়াড়কে জিজ্ঞেস করা হয়, ‘তুমি কি সবসময় পরিবারের সঙ্গে থাকতে চাও?’—উত্তর হবে, ‘হ্যাঁ।’ আমি খেলা শেষে রুমে গিয়ে একা বসে থাকতে চাই না। আমি স্বাভাবিক জীবন চাই। দায়িত্ব শেষ করে ফিরে এসে পরিবারের সঙ্গে থাকতে চাই।

ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই এখন নতুন নিয়ম শিথিল করার বিষয়টি বিবেচনা করছে। বোর্ডের এক সূত্র জানিয়েছে, ‘খেলোয়াড়রা চাইলে পরিবারের উপস্থিতির জন্য অনুমতি চাইতে পারবেন, এবং বিসিসিআই তাদের অনুরোধ মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবে।’

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফির সময় কোহলিকে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে দুবাইতে দেখা যায়। তিনি ভারতের শেষ তিনটি ম্যাচ—নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ ম্যাচ, অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল এবং কিউইদের বিপক্ষে ফাইনালে গ্যালারিতে উপস্থিত ছিলেন।

বিসিসিআইয়ের পারিবারিক নীতির এই বিতর্ক এখন ক্রিকেট মহলে আলোচনার কেন্দ্রে। কোহলির কড়া অবস্থানের পর বোর্ডের সম্ভাব্য ইউ-টার্ন কি নতুন দৃষ্টান্ত স্থাপন করবে? সময়ই দেবে সেই উত্তর!

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au