বিশ্ব

দুই মাস পর হরমুজ প্রণালি পাড়ি দিল এলএনজিবাহী ট্যাংকার

  • 10:54 pm - April 28, 2026
  • পঠিত হয়েছে:১৯৩ বার
হরমুজ প্রণালি পাড়ি দেওয়ার জন্য প্রায় দুই মাস অপেক্ষা করেছে জাহাজটি, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর অবশেষে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বোঝাই একটি ট্যাংকার বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রম করেছে।

জাহাজ ট্র্যাকিং প্রতিষ্ঠান ‘কিপলার’-এর তথ্য বিশ্লেষণে বিষয়টি সামনে এসেছে। বার্তা সংস্থা এএফপি এই তথ্য যাচাই করে জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি অ্যাডনকের পরিচালিত ‘মুবারক’ নামের ট্যাংকারটি এ যাত্রা সম্পন্ন করেছে।

তথ্য অনুযায়ী, প্রায় ১ লাখ ৩২ হাজার ৮৯০ ঘনমিটার এলএনজি বহনকারী জাহাজটি গত ২ মার্চ সংযুক্ত আরব আমিরাতের দাস আইল্যান্ড থেকে যাত্রা শুরু করে। তবে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির কারণে দীর্ঘ সময় অপেক্ষার পর অবশেষে এটি হরমুজ প্রণালি পাড়ি দেয়।

নিরাপত্তাজনিত কারণে মার্চের শেষ দিকে টানা প্রায় এক মাস জাহাজটি তার ‘অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম’ বা স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রেখেছিল বলে জানা গেছে। পরে সোমবার ভারতীয় উপকূলে পৌঁছানোর পর পুনরায় এর সিগন্যাল শনাক্ত করা হয়।

কিপলারের বিশ্লেষক চার্লস কোস্ট্রাউস তার পর্যবেক্ষণে উল্লেখ করেন, সম্ভবত ১৮ ও ১৯ এপ্রিলের মধ্যে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে, যা একই সময়ে আরও কয়েকটি জাহাজের চলাচলের চেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উল্লেখ্য, গত মার্চের শুরুতে এই নৌপথে চলাচল বন্ধ হয়ে যাওয়ার পর এখন পর্যন্ত খুব অল্পসংখ্যক জাহাজই এটি অতিক্রম করতে পেরেছে। এর মধ্যে ‘সোহার’ নামের একটি ট্যাংকার প্রণালি পাড়ি দিলেও সেটি প্রায় খালি ছিল বা অল্প পণ্য বহন করছিল।

অন্যদিকে কিপলারের তথ্য অনুযায়ী, পহেলা মার্চ থেকে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে অপরিশোধিত তেলবাহী ৭০টির বেশি জাহাজ যাত্রা করেছে, যার একটি বড় অংশ ইরানের বিভিন্ন বন্দর থেকে ছেড়ে গেছে।

বিশ্লেষকদের মতে, এই এলএনজিবাহী ট্যাংকারের সফল যাত্রা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির মধ্যেও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় ধীরে ধীরে স্বাভাবিকতা ফিরতে পারে-এমন একটি ইঙ্গিত দিচ্ছে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

এআই নিয়ন্ত্রণে কঠোর নিরাপত্তা চান জাতিসংঘের মানবাধিকার প্রধান

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভবিষ্যতে মানবজাতির জন্য অস্তিত্বগত ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা নিশ্চিত করতে…

১৬ দেশের কর্মীদের জন্য খুলছে ডেনমার্কের দুয়ার

বিদেশি কর্মীদের জন্য নতুন একটি অভিবাসন পথ চালু করতে যাচ্ছে ডেনমার্ক। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ার কথা রয়েছে। এর আওতায়…

ঢাবিতে চালু হলো শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মূল্যায়নের জন্য একটি অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। duevaluation.com নামের এই প্ল্যাটফর্মে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের বিভাগের শিক্ষকদের মূল্যায়ন করতে পারবেন। মূল্যায়নকারী শিক্ষার্থীর…

ডেঙ্গুতে এক সপ্তাহে প্রাণ হারালেন ২৪ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই বাড়ছে। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১…

নতুন বাসায় ওঠার পরদিনই হিন্দু চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার

সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি ভাড়া বাসা থেকে পদ্মজিৎ চক্রবর্তী প্রান্ত (৩১) নামে এক শিক্ষানবিশ চিকিৎসকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নতুন বাসায় ওঠার পরদিনই…

‘ঘৃণা নয়, শুদ্ধ সাত্ত্বিক প্রেমই আরএসএসের ভিত্তি’: লন্ডনে মোহন ভাগবত

লন্ডনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) কাজের মূল দর্শন তুলে ধরে সংগঠনটির সরসংঘচালক মোহন ভাগবত বলেছেন, তীব্র ঘৃণা নয়, ‘শুদ্ধ সাত্ত্বিক প্রেম’ই আরএসএসের কর্মকাণ্ডের ভিত্তি। পারস্পরিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au