বিশ্ব

আল-কায়েদা নেতার খোঁজে যুক্তরাষ্ট্রের ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা

  • 1:52 pm - April 29, 2026
  • পঠিত হয়েছে:২৮৮ বার
আল-কায়েদা নেতার খোঁজে ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের। ছবিঃ এক্স

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণ এশিয়ায় সক্রিয় আল-কায়েদার এক শীর্ষ নেতার সন্ধানে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটি ঘোষণা দিয়েছে, আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উপপ্রধান আতেফ ইয়াহইয়া ঘৌরির অবস্থান বা গ্রেপ্তারে সহায়ক তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি মার্কিন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, আতেফ ইয়াহইয়া ঘৌরি সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় জড়িত এবং সংগঠনের অপারেশন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাঁর নেতৃত্বে দক্ষিণ এশিয়ায় আল-কায়েদার কার্যক্রম সক্রিয় রয়েছে বলেও দাবি করা হয়েছে।

এই ঘোষণা এমন এক সময় এলো, যখন সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্র একাধিক সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর নেতাদের বিরুদ্ধে একই ধরনের পুরস্কার ঘোষণা করেছে। ওয়াশিংটনের তালিকাভুক্ত সন্ত্রাসী ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইরাকভিত্তিক সশস্ত্র গোষ্ঠী কাতাইব সাইয়্যিদ আল-শুহাদার নেতা আবু আলা আল-ওয়ালাই, হারাকাত আনসার আল্লাহ আল-আওফিয়ার মহাসচিব হায়দার আল-ঘারাওয়ি এবং কাতাইব হিজবুল্লাহর নেতা আহমদ আল-হামিদাউই।

বিশ্লেষকদের মতে, এসব পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সন্ত্রাসবিরোধী কৌশলের অংশ, যার মাধ্যমে তারা বিভিন্ন অঞ্চলে সক্রিয় জঙ্গি সংগঠনগুলোর নেতৃত্বকে দুর্বল করার চেষ্টা করছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আল-কায়েদার পুনর্গঠনের আশঙ্কা মাথায় রেখে এই অঞ্চলে নজরদারি ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।

সূত্রঃ shafaq.com

এই শাখার আরও খবর

শরীয়তপুরের কলেজের কনসার্টে শেখ হাসিনা ও ‘জয় বাংলা’ স্লোগান

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার…

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণা কর্মসূচিতে মাইকে বেজে উঠেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান ‘বঙ্গবন্ধুর কন্যা…

শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন, বিপ্লব ও সংহতি দিবসের সভায় দুই দফা হট্টগোল

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। পরে…

বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে তোড়জোড় পশ্চিমবঙ্গে

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংশোধিত নাগরিকত্ব আইন…

শেখ হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

বাংলাদেশে বিচারব্যবস্থার রাজনীতিকরণ বন্ধ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার আগে তাঁর আইনি ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের…

৮ বছরের শিশুকে ধর্ষণ হুজুরের, গ্রেপ্তারের পর কারাগারে

ওটিএন বাংলা ডেস্ক :  নরসিংদীর মনোহরদীতে মক্তবে আরবি পড়তে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে আট বছর বয়সী এক শিশুশিক্ষার্থী। শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে মক্তবের শিক্ষক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au