শরীয়তপুরের কলেজের কনসার্টে শেখ হাসিনা ও ‘জয় বাংলা’ স্লোগান
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার…
মেলবোর্ন, ২৯ এপ্রিল- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় বেলা তিনটা পর্যন্ত ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৭৮ দশমিক ৬৮ শতাংশ। এর মধ্যে সর্বোচ্চ ভোট পড়েছে পূর্ব বর্ধমান জেলায়, যেখানে উপস্থিতির হার ৮৩ দশমিক ১১ শতাংশ।
নির্বাচনের শুরু থেকেই ভোটের হারে এগিয়ে ছিল পূর্ব বর্ধমান, যা দিনের অগ্রগতির সঙ্গে আরও স্পষ্ট হয়েছে। অন্যান্য জেলার মধ্যে হুগলীতে ভোটের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ, নদীয়াতে ৭৯ দশমিক ৭৯ শতাংশ, কলকাতা উত্তরে ৭৮ শতাংশ এবং হাওড়াতে ৭৭ দশমিক ৭৩ শতাংশ।
এছাড়া কলকাতা দক্ষিণে ভোট পড়েছে ৭৫ দশমিক ৩৮ শতাংশ এবং দক্ষিণ ২৪ পরগণায় ৭৬ দশমিক ৭৫ শতাংশ।
প্রথম দফায় নজিরবিহীন ভোটার উপস্থিতির পর দ্বিতীয় দফায়ও অংশগ্রহণের হার বেশ উচ্চ। শেষ পর্যন্ত এই হার কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই এখন নজর সংশ্লিষ্টদের।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au