বিশ্ব

ইরানে শক্তিশালী হামলার জন্য ট্রাম্পের অনুমতির অপেক্ষায় সেন্টকম

  • 11:14 pm - April 30, 2026
  • পঠিত হয়েছে:২৩৮ বার
ইরানে শক্তিশালী হামলার জন্য ট্রাম্পের অনুমতির অপেক্ষায় সেন্টকম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থার মধ্যে দেশটির বিরুদ্ধে স্বল্পমেয়াদি কিন্তু অত্যন্ত শক্তিশালী সামরিক হামলার একটি পরিকল্পনা তৈরি করেছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। পরিকল্পনাটি এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মার্কিন ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, ওয়াশিংটন যখন ইরানের পারমাণবিক কর্মসূচি এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি নিয়ে তেহরানের সঙ্গে বিরোধে জড়িয়েছে, তখনই এই সামরিক বিকল্পটি সামনে আসে। পরিকল্পনাটি পূর্ণমাত্রার যুদ্ধ নয়, বরং সীমিত সময়ের মধ্যে বড় ধরনের ক্ষতি সাধনের কৌশল হিসেবে তৈরি করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনাকে ট্রাম্পের কাছে একটি “উচ্চপ্রভাবসম্পন্ন বিকল্প” হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে এখনো তিনি এ বিষয়ে অনুমোদন দেননি। বরং তিনি বর্তমানে ইরানের ওপর অর্থনৈতিক চাপ ও নৌ অবরোধ বজায় রাখার নীতিকেই অগ্রাধিকার দিচ্ছেন।

সংবাদমাধ্যম এক্সিওস জানিয়েছে, সেন্টকমের প্রস্তাবিত হামলা পরিকল্পনায় ইরানের তেল রপ্তানি অবকাঠামো, সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং আঞ্চলিক মিলিশিয়া নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করার কথা বলা হয়েছে। উদ্দেশ্য হলো দ্রুত এবং কঠোর আঘাত হেনে তেহরানকে আলোচনায় বসতে বাধ্য করা।

আরেকটি বিকল্প পরিকল্পনায় হরমুজ প্রণালির আংশিক নিয়ন্ত্রণ নেওয়ার বিষয়ও রয়েছে, যা বাস্তবায়নে স্থল অভিযান প্রয়োজন হতে পারে।

ট্রাম্প প্রশাসন এর আগে ইরানের দেওয়া আংশিক কূটনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে নৌ অবরোধ ও চাপ অব্যাহত রাখার অবস্থান নেয়। ট্রাম্প এ কৌশলকে প্রকাশ্যে “বোমার চেয়েও কার্যকর” বলে মন্তব্য করেছেন।

অন্যদিকে ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য হামলায় ব্যবহারের জন্য মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর ডার্ক ঈগল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই অস্ত্র শব্দের গতির পাঁচ গুণ বেশি গতিতে ১ হাজার ৭২৫ মাইলেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম এবং গভীর বাংকার বা শক্তিশালী সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসে কার্যকর।

সেন্টকমের কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার এই “স্বল্পমেয়াদি ও শক্তিশালী হামলা” পরিকল্পনার রূপরেখা তৈরি করেছেন বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, এই ধরনের পরিকল্পনা বাস্তব হামলার ইঙ্গিত নয়, বরং এটি মূলত ইরানের ওপর কূটনৈতিক ও সামরিক চাপ বাড়িয়ে আলোচনায় সুবিধা আদায়ের কৌশল।

এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। লেবাননে ইসরায়েলের একটি হার্মিস ৪৫০জেড ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি জানিয়েছে, তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করেছে।

অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পাঁচজন যোদ্ধাকে হত্যা করেছে। একই সময়ের মধ্যে লেবাননের মাজদাল জউন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে উদ্ধারকর্মী ও সেনাসদস্যও রয়েছেন। চলমান হামলা ও পাল্টা হামলায় বহু প্রাণহানির ঘটনায় আন্তর্জাতিক পর্যায়ে নিন্দা বাড়ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সামরিক নীতিতেও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। জার্মানিতে মোতায়েন থাকা প্রায় ৩৩ হাজার ৯০০ মার্কিন সেনা কমানোর বিষয়টি তিনি বিবেচনা করছেন বলে জানিয়েছেন। ইরান যুদ্ধ ও ইউরোপীয় মিত্রদের ভূমিকা নিয়ে মতবিরোধের প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ইরান সংকট এখন শুধু আঞ্চলিক নয়, বরং এটি যুক্তরাষ্ট্র, ইউরোপ, রাশিয়া ও মধ্যপ্রাচ্যের মিত্রশক্তিগুলোর মধ্যে নতুন ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সূত্র: গালফ নিউজ

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au