বিশ্ব

ট্রাম্প কি মানসিকভাবে সুস্থ, প্রশ্ন উঠল কংগ্রেসে

  • 3:23 am - May 02, 2026
  • পঠিত হয়েছে:২৯১ বার

মেলবোর্ন, ২ মে-  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর মানসিক স্থিতিশীলতা নিয়ে কংগ্রেসে প্রশ্ন তোলায় নতুন রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে। ওয়াশিংটনে এক শুনানিতে ডেমোক্র্যাট আইনপ্রণেতা সারা জ্যাকোবস জানতে চান, ট্রাম্প ‘কমান্ডার-ইন-চিফ’ হিসেবে দায়িত্ব পালনের জন্য মানসিকভাবে যথেষ্ট সুস্থ কিনা।

জবাবে সরাসরি কোনো মন্তব্য না করে ট্রাম্পের পক্ষে অবস্থান নেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, “একই ধরনের প্রশ্ন কি ট্রাম্পের পূর্বসূরি জো বাইডেন-এর ক্ষেত্রে গত চার বছরে তোলা হয়েছিল?”

এর জবাবে সারা জ্যাকোবস বলেন, “জো বাইডেন এখন প্রেসিডেন্ট নন, ট্রাম্প দেড় বছর ধরে দায়িত্বে আছেন।” এ সময় শুনানিতে উত্তেজনা বাড়লে কিছুটা বিরক্তি প্রকাশ করে হেগসেথ বলেন, তিনি এ ধরনের আলোচনায় যেতে চান না এবং ট্রাম্পকে “অসাধারণ কমান্ডার-ইন-চিফ” হিসেবে বর্ণনা করেন।

সাম্প্রতিক সময়ে ইরান ইস্যু নিয়ে ট্রাম্পের একাধিক বিতর্কিত মন্তব্য রাজনৈতিক অঙ্গনে সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে, জাতীয় নিরাপত্তা ও নেতৃত্বের প্রশ্নে এই বিতর্ক সামনে আসায় যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন করে উত্তাপ তৈরি হয়েছে।

সুত্রঃ এনডিটিভি

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au