বিশ্ব

ইরানের কারাগারে গুরুতর অসুস্থ নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি, হাসপাতালে ভর্তি

  • 6:44 pm - May 02, 2026
  • পঠিত হয়েছে:২৭৮ বার
নোবেলজয়ী নার্গিস মোহাম্মদি। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ মে- ইরানের কারাগারে আটক শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। শারীরিক অবস্থার অবনতি ঘটায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত এই অধিকারকর্মীর প্রতিষ্ঠিত ফাউন্ডেশন জানিয়েছে, গত শুক্রবার কারাগারে থাকা অবস্থায় নার্গিস মোহাম্মদি দুবার জ্ঞান হারান। এরপর তার মধ্যে গুরুতর হৃদরোগের লক্ষণ দেখা দিলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।

ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের জানজান কারাগারে আটক ছিলেন নার্গিস। সেখানেই হঠাৎ করে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়ে এবং তিনি অচেতন হয়ে যান।

তার আইনজীবীরা জানিয়েছেন, চলতি বছরের মার্চের শেষদিকে থেকেই তিনি হৃদরোগে আক্রান্ত হতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। কয়েকদিন পর যখন আইনজীবীরা তার সঙ্গে সাক্ষাৎ করেন, তখন তাকে অত্যন্ত দুর্বল, ফ্যাকাশে ও শীর্ণ দেখায়। এমনকি হাঁটার জন্য তাকে একজন নার্সের সহায়তা নিতে হচ্ছিল।

৫৩ বছর বয়সী নার্গিস মোহাম্মদি সর্বশেষ গত ১২ ডিসেম্বর গ্রেপ্তার হন। ওই সময় তিনি ইরানের পূর্বাঞ্চলের মাশহাদ শহরে একটি স্মরণসভায় অংশ নিয়েছিলেন। সেখান থেকেই তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এরপর চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে সাত বছরের বেশি কারাদণ্ড দেওয়া হয়। তার আইনজীবীর ভাষ্য অনুযায়ী, “অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমবেত হওয়া” এবং “যোগসাজশের” অভিযোগে তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এর আগে তিনি “রাষ্ট্রের বিরুদ্ধে প্রচারণা চালানো” এবং “রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার” অভিযোগে ১৩ বছর ৯ মাসের কারাদণ্ড ভোগ করছিলেন। তবে শারীরিক অসুস্থতার কারণে ২০২৪ সালের শেষ দিকে তাকে তেহরানের এভিন কারাগার থেকে সাময়িকভাবে মুক্তি দেওয়া হয়েছিল।

মানবাধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে নার্গিস মোহাম্মদির মুক্তির দাবি জানিয়ে আসছে। তার বর্তমান শারীরিক অবস্থার অবনতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au