বিশ্ব

কারাবন্দি থেকে গৃহবন্দি হলেন সু চি

  • 9:04 pm - May 02, 2026
  • পঠিত হয়েছে:২৯২ বার
কারাগার থেকে গৃহবন্দি অং সান সু চি, দাবি জান্তার- তবে পরিবারের সন্দেহ কাটেনি ,ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২ মে-  মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি-কে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে দেশটির সামরিক সরকার। তবে তার পরিবার ও ঘনিষ্ঠজনেরা এ তথ্য নিয়ে সংশয় প্রকাশ করেছেন।

শুক্রবার সেনাপ্রধান ও প্রেসিডেন্ট মিন অং হ্লেইং-এর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সু চির সাজা কমিয়ে তাকে একটি নির্ধারিত বাসভবনে স্থানান্তর করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে প্রকাশিত এক ছবিতে তাকে সামরিক পোশাকধারী দুই ব্যক্তির সঙ্গে বসে থাকতে দেখা যায়।

তবে সু চির ছেলে কিম অ্যারিস এই ঘোষণার সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মায়ের কোনো নির্ভরযোগ্য খোঁজ পাচ্ছেন না এবং প্রকাশিত ছবিটিও পুরনো হতে পারে বলে দাবি করেন। তার ভাষ্য, সরাসরি যোগাযোগ বা নিরপেক্ষভাবে অবস্থান যাচাই না হওয়া পর্যন্ত তিনি এ তথ্য বিশ্বাস করতে পারছেন না।

এদিকে, সু চির আইনজীবী দলও গৃহবন্দি করার বিষয়ে সরাসরি কোনো নিশ্চিত তথ্য পাননি বলে জানিয়েছে। তারা বলেন, প্রায় তিন বছর ধরে সু চির সঙ্গে সরাসরি সাক্ষাৎ সম্ভব হয়নি; যা যোগাযোগ হয়েছে, তা সামরিক বাহিনীর উপস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে।

সু চির সাবেক অর্থনৈতিক উপদেষ্টা সিন টার্নেল যদিও কিছুটা সন্দেহ থাকার কথা স্বীকার করে বলেছেন, খবরটি সত্য হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

উল্লেখ্য, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপরই গ্রেপ্তার করা হয় সু চি এবং তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি-এর শীর্ষ নেতাদের।

দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে সামরিক আদালতে বিচার শেষে সু চিকে ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে সম্প্রতি তার সাজা কিছুটা কমানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিশ্লেষকদের মতে, ৮০ বছর বয়সী সু চির শারীরিক অবস্থা এবং কারাগারের কঠোর পরিবেশ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দীর্ঘদিন ধরেই রয়েছে। এই প্রেক্ষাপটে তাকে গৃহবন্দি করার সিদ্ধান্ত রাজনৈতিক চাপ কমানোর একটি কৌশল হতে পারে।

সূত্র : বিবিসি

এই শাখার আরও খবর

শরীয়তপুরের কলেজের কনসার্টে শেখ হাসিনা ও ‘জয় বাংলা’ স্লোগান

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার সরকারি শামসুর রহমান কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও কনসার্টে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার…

বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণা কর্মসূচিতে মাইকে বেজে উঠেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা গান ‘বঙ্গবন্ধুর কন্যা…

শেখ মুজিবকে ‘জাতির পিতা’ সম্বোধন, বিপ্লব ও সংহতি দিবসের সভায় দুই দফা হট্টগোল

জয়পুরহাটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত আলোচনা সভায় ব্যানারে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি না থাকাকে কেন্দ্র করে হট্টগোল হয়েছে। পরে…

বাংলাদেশ-পাকিস্তান থেকে যাওয়া সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে তোড়জোড় পশ্চিমবঙ্গে

বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নির্দিষ্ট ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া দ্রুত শেষ করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সংশোধিত নাগরিকত্ব আইন…

শেখ হাসিনার নিরাপত্তার উদ্যোগ নিতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে ৬ এমপির চিঠি

বাংলাদেশে বিচারব্যবস্থার রাজনীতিকরণ বন্ধ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরার আগে তাঁর আইনি ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাজ্যের…

৮ বছরের শিশুকে ধর্ষণ হুজুরের, গ্রেপ্তারের পর কারাগারে

ওটিএন বাংলা ডেস্ক :  নরসিংদীর মনোহরদীতে মক্তবে আরবি পড়তে গিয়ে যৌন নির্যাতনের শিকার হয়েছে আট বছর বয়সী এক শিশুশিক্ষার্থী। শিশুটিকে ধর্ষণের অভিযোগ উঠেছে মক্তবের শিক্ষক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au