বিশ্ব

এবার দুই গণমাধ্যমের ওপর চটলেন ট্রাম্প

  • 1:28 am - May 03, 2026
  • পঠিত হয়েছে:২৪৮ বার
ছবি : রয়টার্স

মেলবোর্ন, ৩ মে- ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে প্রভাবশালী দুই মার্কিন গণমাধ্যমের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দ্য নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনকে ‘রাষ্ট্রদ্রোহিমূলক’ এবং সিএনএন-কে ‘নির্বোধ’ বলে মন্তব্য করেন।

এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানকে সামরিকভাবে কার্যত ‘নিশ্চিহ্ন’ করে দিয়েছে।

ট্রাম্প বলেন, গণমাধ্যমগুলো এমনভাবে প্রতিবেদন প্রকাশ করছে যাতে মনে হয় ইরান যুদ্ধে ভালো অবস্থানে আছে। বিশেষ করে নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদন উল্লেখ করে তিনি বলেন, “তারা যা করছে, তা আমার মতে রাষ্ট্রদ্রোহী।”

সিএনএন প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি চ্যানেলটি দেখেন মূলত ‘শত্রুর গতিবিধি বোঝার’ জন্য। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, কিছু কলামিস্টের লেখার মাধ্যমে বিভ্রান্তিকর বার্তা ছড়ানো হচ্ছে, যা জাতীয় স্বার্থের জন্য ক্ষতিকর।

এদিকে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ডের এক নিবন্ধে বলা হয়েছিল, ইরান যুদ্ধের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সামরিক সাফল্য বড় ধরনের বিজয়ে রূপ নিচ্ছে না এবং এতে ওয়াশিংটনের অবস্থান দুর্বল হতে পারে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি নিয়ে ভিন্নমুখী বর্ণনা এবং রাজনৈতিক অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রে গণমাধ্যম ও সরকারের মধ্যে এই উত্তেজনা আরও বাড়তে পারে।

সুত্রঃ আনাদোলু এজেন্সি

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au