শ্যামল সান্যাল, ঢাকা
মেলবোর্ন, ৫মে- তুরস্কের দক্ষিণাঞ্চলে দুই সপ্তাহেরও বেশি আগে স্কুলে গুলিবর্ষণের ঘটনায় আহত ১১ বছর বয়সী একটি মেয়ে মারা গেছে।
এতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।
সোমবার গণমাধ্যমএতথ্য জানিয়েছে।
বেসরকারি এনটিভি টেলিভিশন জানিয়েছে, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলমিনা আগাওগলু মারা গেছেন।
ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
গত ১৫ এপ্রিল কাহরামানমারাস প্রদেশের একটি স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোর গুলি চালায়।এতে১০ বছরও১১
বছর বয়সী নয় জন শিক্ষার্থীওএকজন শিক্ষক নিহত হন।
হামলাকারী কিশোর ঘটনাস্থলেই মারা যায়।
কর্তৃপক্ষ জানায়, ওই কিশোর স্কুলে পাঁচটি আগ্নেয়াস্ত্র নিয়ে আসে। সে ছিল একজন সাবেক পুলিশ পরিদর্শকের ছেলে। ওই পুলিশ কর্মকর্তাকে পরে গ্রেফতার করা হয়।
এর আগের দিন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সানলিউরফা প্রদেশে পৃথক আরেক ঘটনায় এক সাবেক শিক্ষার্থী তার সাবেক হাই স্কুলে গুলি চালায়। এতে ১৬ জন আহত হন। পরে পুলিশ ঘিরে ফেললে সে আত্মহত্যা করে।
এসব ঘটনায় দেশজুড়ে তীব্র জনরোষ সৃষ্টি হয়েছে।তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান উপ-শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন এবং সরকার অস্ত্র মালিকানায় বিধিনিষেধসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।