বিশ্ব

‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি’, কমিশনকে ‘ভিলেন’ বলে তোপ মমতার

  • 10:52 pm - May 05, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
‘কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি’, কমিশনকে ‘ভিলেন’ বলে তোপ মমতার , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৫ মে-পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে পরাজয়ের ইঙ্গিত স্পষ্ট হলেও হার মানতে নারাজ তৃণমূল কংগ্রেস নেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কালীঘাটের বাসভবনে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দেন, “কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি।” একই সঙ্গে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার প্রশ্নও নাকচ করে দেন তিনি।

সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি দলের শীর্ষ নেতাদের মধ্যে শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, চন্দ্রিমা ভট্টাচার্য ও ফিরহাদ হাকিমও ছিলেন।

বক্তব্যের শুরু থেকেই নির্বাচন প্রক্রিয়া নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন মমতা। তিনি সরাসরি ভারতের নির্বাচন কমিশন–কে ‘ভিলেন’ আখ্যা দিয়ে অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় বিজেপি ভোটে কারচুপি করেছে। তার ভাষায়, “লড়াই বিজেপির সঙ্গে নয়, কমিশনের সঙ্গে হয়েছে।”

কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। সরাসরি তাদের ‘গুন্ডা বাহিনী’ বলে কটাক্ষ করে মমতা বলেন, “এটা সিআরপিএফ নাকি গুন্ডা বাহিনী?” পাশাপাশি দাবি করেন, অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও একই কৌশল প্রয়োগের চেষ্টা হয়েছে, তবে তৃণমূল তা প্রতিহত করেছে।

নিজেদের দলকে ‘বাঘের মতো লড়াকু’ উল্লেখ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই লড়াই শেষ নয়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তৃণমূল কংগ্রেস আবার ঘুরে দাঁড়াবে এবং ভবিষ্যতে আরও শক্তভাবে ফিরে আসবে।

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল প্রকাশ ও নতুন সরকার গঠনের প্রক্রিয়া এগোতে থাকলেও, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।

এই শাখার আরও খবর

কম্পিউটার ত্রুটির পর নিয়ন্ত্রণকেন্দ্রের সিদ্ধান্ত, স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮

স্পেনের তোলেদো প্রদেশের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত…

রবীন্দ্র ঋষিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা, কী হয়েছিল সেদিন?

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক নরসুন্দরকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে এ ঘটনা…

লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ বাহিনীর প্রধান মো. খোরশেদ নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের…

১২ শতাংশ জমির বিনিময়ে মুক্তি চান ছাত্রীকে ধর্ষনের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী…

রাধারমণ দত্তের সমাধির পাশে গানবাজনা বন্ধের দাবি ইসলামিক অর্গানাইজেশনের

সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী সাধক ও লোককবি রাধারমণ দত্তের সমাধিস্থল সংলগ্ন এলাকায় গানবাজনার আয়োজন বন্ধের দাবি জানিয়েছে ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)…

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে ‘বিগ-বি’ উদ্যোগ বাস্তবায়নে সম্মত বাংলাদেশ-জাপান

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে প্রস্তাবিত বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি উদ্যোগ ‘বিগ-বি’ (BIG-B) ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে বাস্তবায়নে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au