বিশ্ব

অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন

  • 12:04 pm - May 06, 2026
  • পঠিত হয়েছে:২৬৮ বার
অনাস্থা ভোটে হেরে রোমানিয়ায় সরকারের পতন, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন,৬ মে- সংসদে অনাস্থা ভোটে পরাজয়ের মধ্য দিয়ে রোমানিয়ায় ইউরোপীয় ইউনিয়নপন্থী জোট সরকারের পতন ঘটেছে। প্রধানমন্ত্রী ইলি বোলোজান-এর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব বিপুল ব্যবধানে পাস হওয়ায় রাজনৈতিক অস্থিরতা নতুন মাত্রা পেয়েছে দেশটিতে।

মঙ্গলবার পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটাভুটিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে ২৮১ জন আইনপ্রণেতা ভোট দেন, বিপক্ষে পড়ে মাত্র চারটি ভোট। এর ফলে মাত্র ১০ মাস আগে গঠিত সরকার ভেঙে পড়ে। অনাস্থা প্রস্তাবটি উত্থাপন করে বামপন্থী সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি এবং কট্টর ডানপন্থী অ্যালায়েন্স ফর দ্য ইউনিটি অব রোমানিয়ান্স।

ভোটাভুটির সময় বোলোজানের দল ন্যাশনাল লিবারেল পার্টি, জোট সঙ্গী সেভ রোমানিয়া ইউনিয়ন এবং সংখ্যালঘু প্রতিনিধিত্বকারী ইউডিএমআর ভোটদানে বিরত থাকে, যা সরকারের পতন আরও সহজ করে দেয়।

রাজনৈতিক এই অস্থিরতার মধ্যে দেশটির অর্থনীতিতে চাপ বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের কাছে বাজেট ঘাটতি কমানোর প্রতিশ্রুতি রক্ষা করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভোটের আগেই ইউরোর বিপরীতে রোমানিয়ার মুদ্রা ‘লেউ’ রেকর্ড পরিমাণে মূল্য হারায়, যা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে।

সরকার পতনের পর মধ্যপন্থী প্রেসিডেন্ট নিকুসোর দান নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন বলে জানা গেছে। তিনি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নতুন জোট সরকার গঠনের চেষ্টা করতে পারেন।

এদিকে, অনাস্থা প্রস্তাবকে ‘নিন্দনীয়’ বলে আখ্যা দিয়ে বোলোজান দাবি করেন, তিনি দেশের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন, যদিও তা জনপ্রিয় ছিল না। অন্যদিকে, সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি নতুন নেতৃত্বে জোটে ফেরার ইঙ্গিত দিলেও বোলোজানের দল এখনো সে সম্ভাবনা নাকচ করে দিয়েছে।

সব মিলিয়ে, রোমানিয়ার রাজনৈতিক ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে, যার সরাসরি প্রভাব পড়তে পারে দেশের অর্থনীতি ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের ওপর।

সূত্র: আল জাজিরা।

এই শাখার আরও খবর

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au