বিশ্ব

শর্তসাপেক্ষে তামিলনাড়ুতে সরকার গঠনে বিজয়কে সমর্থন করবে কংগ্রেস

  • 3:11 am - May 07, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার
জোসেফ বিজয় চন্দ্রশেখর।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ মে- তামিলনাড়ুর সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর সরকার গঠনকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। অভিনেতা বিজয়ের নেতৃত্বাধীন নতুন দল তামিলাগা ভেট্রি কালাগামকে সরকার গঠনে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। তবে এই সমর্থনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে দলটি। কংগ্রেস জানিয়েছে, জোটে কোনোভাবেই সাম্প্রদায়িক বা সংবিধানবিরোধী শক্তিকে রাখা যাবে না।

তামিলনাড়ু কংগ্রেস কমিটি এবং কংগ্রেস লেজিসলেটিভ পার্টি যৌথভাবে টিভিকে-কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির তামিলনাড়ু দায়িত্বপ্রাপ্ত নেতা গিরিশ চোদাঙ্কর বলেছেন, এই জোট তখনই গ্রহণযোগ্য হবে যখন তা ধর্মনিরপেক্ষ ও সংবিধানের মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকবে।

বর্তমানে টিভিকে ২৩৪ আসনের বিধানসভায় ১০৭টি আসন নিয়ে সবচেয়ে বড় দল হিসেবে উঠে এসেছে। কংগ্রেসের সমর্থন যুক্ত হলে এই সংখ্যা বেড়ে ১১২-তে পৌঁছাবে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন, ফলে এখনো ছয়টি আসনের ঘাটতি রয়ে যাচ্ছে।

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবিঃ সংগৃহীত

এই পরিস্থিতিতে বিজয় অন্য দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি, ভারতের কমিউনিস্ট পার্টি এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-এর সমর্থন পাওয়ার চেষ্টা চলছে। এসব দল সমর্থন দিলে টিভিকে-এর আসন সংখ্যা ১১৯-এ পৌঁছাতে পারে, যা সরকার গঠনের জন্য যথেষ্ট।

এদিকে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে, কারণ টিভিকে নেতাদের সঙ্গে অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগমের প্রধান এডাপ্পাদি কে পালানিস্বামীর বৈঠকের খবর সামনে এসেছে। এতে ধারণা করা হচ্ছে, বিজেপি জোটে থাকা এই দলটির ভেতরে মতভেদ বাড়ছে এবং নতুন রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত মিলছে।

কংগ্রেস তাদের বিবৃতিতে জানিয়েছে, এই সমর্থন শুধু সরকার গঠনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচন, লোকসভা ও রাজ্যসভা নির্বাচনেও এই জোট বজায় রাখার পরিকল্পনা রয়েছে। দলটির মতে, এই জোট পারস্পরিক সম্মান, সমন্বয় এবং যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে গড়ে উঠছে।

কংগ্রেস আরও জানিয়েছে, বিজয় এবং রাহুল গান্ধী উভয়েই তামিলনাড়ুর জনগণের দেওয়া এই রায়কে সম্মান জানাতে এবং রাজ্যের তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছেন।

গত মাসের নির্বাচনে টিভিকে বড় ধরনের চমক দেখিয়ে ১০৮টি আসন জয় করে রাজ্যের সবচেয়ে বড় দল হিসেবে আবির্ভূত হয়। এর ফলে দীর্ঘ ৬২ বছর ধরে রাজ্যের রাজনীতিতে প্রভাব বিস্তারকারী দ্রাবিড় মুন্নেত্রা কাজাগম এবং অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুন্নেত্রা কাজাগমের আধিপত্যে বড় ধাক্কা লাগে। ডিএমকে পায় ৫৯টি আসন এবং এআইএডিএমকে পায় ৪৭টি আসন।

বিজয় নিজে ত্রিচি ইস্ট এবং পেরামবুর এই দুই আসনে নির্বাচন করে উভয়টিতেই জয়ী হয়েছেন। দলীয় সূত্র জানায়, তিনি সম্ভবত ত্রিচি ইস্ট আসনটি ছেড়ে দেবেন এবং পেরামবুর আসনটি রাখবেন। সে ক্ষেত্রে ওই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এই শাখার আরও খবর

কম্পিউটার ত্রুটির পর নিয়ন্ত্রণকেন্দ্রের সিদ্ধান্ত, স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৬৮

স্পেনের তোলেদো প্রদেশের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬৮ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও অনেকে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত…

রবীন্দ্র ঋষিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা, কী হয়েছিল সেদিন?

ময়মনসিংহের ভালুকায় সেলুনে ঢুকে রবীন্দ্র ঋষি (৪৩) নামে এক নরসুন্দরকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জামিরদিয়া এলাকার মুক্তিযোদ্ধা মার্কেটে এ ঘটনা…

লক্ষ্মীপুরে খোরশেদ বাহিনীর প্রধানকে গুলি করে হত্যা, এলাকায় আতঙ্ক

লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খোরশেদ বাহিনীর প্রধান মো. খোরশেদ নিহত হয়েছেন। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খানের…

১২ শতাংশ জমির বিনিময়ে মুক্তি চান ছাত্রীকে ধর্ষনের অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক

নেত্রকোণার মদনে ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণ ও গর্ভবতী করার অভিযোগে করা মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। মামলার প্রধান আসামি মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী…

রাধারমণ দত্তের সমাধির পাশে গানবাজনা বন্ধের দাবি ইসলামিক অর্গানাইজেশনের

সুনামগঞ্জের জগন্নাথপুরে মরমী সাধক ও লোককবি রাধারমণ দত্তের সমাধিস্থল সংলগ্ন এলাকায় গানবাজনার আয়োজন বন্ধের দাবি জানিয়েছে ‘কেশবপুর ইসলামিক অর্গানাইজেশন’। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)…

ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে ‘বিগ-বি’ উদ্যোগ বাস্তবায়নে সম্মত বাংলাদেশ-জাপান

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে প্রস্তাবিত বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি উদ্যোগ ‘বিগ-বি’ (BIG-B) ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে যুক্ত করে বাস্তবায়নে একমত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au