অস্ট্রেলিয়া

ছুটি কাটাতে গিয়ে বালিতে ভয়াবহ দুর্ঘটনার শিকার অস্ট্রেলিয়ান পর্যটক

  • 1:40 pm - May 07, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার
লুকা লাভডে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ মে- ইন্দোনেশিয়ার জনপ্রিয় পর্যটন দ্বীপ বালিতে ছুটি কাটাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন এক অস্ট্রেলিয়ান নারী পর্যটক। গুরুতর মস্তিষ্কে রক্তক্ষরণ, মাথার খুলি ভেঙে যাওয়া এবং মস্তিষ্কে ফুলে যাওয়ার মতো জটিল আঘাত নিয়ে তিনি বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনের বাসিন্দা ২৯ বছর বয়সী লুকা লাভডে তার ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে কিছুদিনের অবসর কাটাতে বালিতে গিয়েছিলেন। পরিবার জানিয়েছে, দীর্ঘদিনের ব্যস্ততার পর এই সফর নিয়ে তিনি খুবই উচ্ছ্বসিত ছিলেন।

ঘটনার কয়েকদিন আগেই তিনি বালিতে পৌঁছান। তবে ছুটির আনন্দ হঠাৎ করেই দুঃস্বপ্নে পরিণত হয়। স্থানীয় একটি রেস্তোরাঁয় দাঁড়িয়ে থাকা অবস্থায় আচমকা তিনি কাঁপতে শুরু করেন এবং মাটিতে লুটিয়ে পড়েন। পড়ে যাওয়ার সময় প্রথমে একটি টেবিলে এবং পরে শক্ত কংক্রিটের মেঝেতে তার মাথায় জোরালো আঘাত লাগে।

দুর্ঘটনার পর দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কের একাধিক স্থানে রক্তক্ষরণ হয়েছে। এছাড়া মাথার খুলি ভেঙে গেছে, মস্তিষ্কে গুরুতর ফোলাভাব দেখা দিয়েছে এবং মস্তিষ্কে বাতাস জমে থাকার মতো জটিল পরিস্থিতিও তৈরি হয়েছে। এই অবস্থায় তাকে আপাতত বিমানে করে অস্ট্রেলিয়ায় নেওয়া সম্ভব নয়।

বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

লুকার বোন রিকি লাভডে জানান, খবর পাওয়ার পর পরিবারের সদস্যরা দ্রুত বালিতে ছুটে যান এবং এখন তারা তার পাশে রয়েছেন।

তিনি বলেন, “এই সফরটির জন্য লুকা অনেক দিন ধরেই অপেক্ষা করছিল। সে বিদেশে থাকত এবং কাজ করত। তাই এটি ছিল তার জন্য কিছুটা বিশ্রাম নেওয়ার এবং ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে সময় কাটানোর একটি সুযোগ।”

রিকি আরও বলেন, “ভ্রমণ সবসময়ই লুকার খুব প্রিয় ছিল। কাজে ফেরার আগে কিছুটা সময় উপভোগ করতে এবং স্বস্তিতে কাটাতে সে খুবই আনন্দিত ছিল।”

এই ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে গভীর উদ্বেগ ও শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই লুকার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনার কথা জানিয়েছেন।

সূত্রঃ news.com.au

এই শাখার আরও খবর

ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ২৩ জুন- সুইজারল্যান্ডে চলমান উচ্চপর্যায়ের শান্তি আলোচনার মধ্যেই ইরানের জন্য বড় ধরনের অর্থনৈতিক স্বস্তির বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ওপর আরোপিত তেল রপ্তানি-সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ…

ইরানের জব্দ সম্পদ ব্যবহারে নতুন মার্কিন পরিকল্পনা, খাদ্য কিনতেই খরচ হবে অর্থ: জেডি ভ্যান্স

মেলবোর্ন, ২৩ জুন- সুইজারল্যান্ডের বার্গেনস্টকে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র উচ্চপর্যায়ের বৈঠকের পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা হলেও সেই অর্থ…

কাতারের এলএনজি স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১৩; বাংলাদেশিসহ আহত ৬৬

মেলবোর্ন, ২৩ জুন- কাতারের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে একটি এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সংশ্লিষ্ট স্থাপনায় ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে অন্তত ১৩ জন…

অস্ট্রিয়া বাধা পেরিয়ে নকআউটের পথে আজ মাঠে নামছে মেসির আর্জেন্টিনা

মেলবোর্ন, ২৩ জুন- ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘জে’-এর গুরুত্বপূর্ণ লড়াইয়ে আজ সোমবার (২২ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় অস্ট্রিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের ডালাসে…

লখনৌর কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল ১৪ শিক্ষার্থীর

মেলবোর্ন, ২৩ জুন- ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌতে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনের তীব্রতায় বহু শিক্ষার্থী ভবনের ভেতরে…

প্রাথমিকের নতুন সহকারী শিক্ষকদের পদায়ন হবে লটারিতে

মেলবোর্ন, ২৩ জুন- সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন নীতিমালা জারি করেছে সরকার। এখন থেকে লটারির মাধ্যমে উপজেলা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au