বিশ্ব

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প

  • 4:23 pm - May 09, 2026
  • পঠিত হয়েছে:১৮৬ বার
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ মে- রাশিয়া ও ইউক্রেনের চলমান যুদ্ধ পরিস্থিতিতে নতুন করে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার এ ঘোষণা দেন। তিনি জানান, তার মধ্যস্থতামূলক উদ্যোগের অংশ হিসেবে এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হবে।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে বলেন, যুদ্ধবিরতি শুরু হবে শনিবার (আজ) থেকে এবং তা চলবে সোমবার পর্যন্ত। তিনি লেখেন, “আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিন দিনের (৯, ১০ ও ১১ মে) যুদ্ধবিরতি কার্যকর হবে।”

ঘোষণার কিছুক্ষণ পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, দীর্ঘ সময় ধরে চলা এই যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টার অংশ হিসেবেই এই তিন দিনের যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে।

রাশিয়ার পক্ষ থেকেও বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। রুশ প্রেসিডেন্টের সহকারী ইউরি উশাকভ জানান, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক এক টেলিফোন আলাপের পর এই সমঝোতা তৈরি হয়। সেই আলোচনার সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিয়েভের সঙ্গে যোগাযোগ করা হয় এবং পরে যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি আসে।

উশাকভ আরও জানান, দুই নেতার আলোচনায় দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মিত্রতার ইতিহাসও উঠে আসে। একই সঙ্গে বিজয় দিবস উদযাপনের সময় যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়েও কথা হয়। রাশিয়ায় ৯ মে ‘ভিক্টরি ডে’ হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় দিবস পালিত হয়। এর আগে এই উপলক্ষে মস্কো দুই দিনের একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিল।

ইউক্রেন অবশ্য জানিয়েছিল, তারা নিজেরাও একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, তবে রাশিয়া সেই প্রস্তাব গ্রহণ করেনি।

ট্রাম্প বলেন, এই যুদ্ধবিরতির অনুরোধ তার পক্ষ থেকেই করা হয়েছিল এবং রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্ট এতে সম্মতি দেওয়ায় তিনি তাদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সাময়িক বিরতি দীর্ঘমেয়াদি শান্তি আলোচনার পথ খুলে দিতে পারে।

ট্রাম্প বলেন, “আশা করি এর মাধ্যমে একটি অত্যন্ত দীর্ঘ, প্রাণঘাতী এবং কঠিন যুদ্ধের অবসানের সূচনা হবে।”

এই শাখার আরও খবর

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

তিন ছাত্রকে বলাৎকার, মাদরাসা শিক্ষকের কক্ষে মিলল উত্তেজক ওষুধ

ঝিনাইদহের কোটচাঁদপুরে তিন আবাসিক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি মাদরাসার প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবুল বাশার (৩৩) উপজেলার দুধসর এলাকার দারুল উলুম মাদরাসার প্রধান…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au